নিট পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে রেলের বিশেষ ব্যবস্থা, রবিবার চলবে শিয়ালদহ ডিভিশনে স্পেশ্যাল ট্রেন

Published on:

Published on:

Indian Railways a special train will run on the Tarakeswar route on June 20
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী রবিবার দেশে জুড়ে অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণে এই পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। তবে ফির রবিবার দিন এই পরীক্ষা হবে। আর এই পরীক্ষার জন্য শিয়ালদহ ডিভিশনে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন সে ট্রেনগুলোর সময়সূচী (Indian Railways)।

NEET পরীক্ষার দিনে বাড়তি পরিষেবা চলবে স্পেশ্যাল ট্রেন (Indian Railways)

রবিবার নিট পরীক্ষার কারণে পরীক্ষার্থী ও তার অভিভাবকদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিল শিয়ালদহ ডিভিশন (Indian Railways)। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণ দিনে তুলনায় রবিবার ট্রেন সংখ্যা কম থাকে। তবে এই পরীক্ষার কারণে ঐদিন তুলনামূলক অন্যান্য রবিবারের তুলনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে (Indian Railways)।

Indian Railways special trains to run as additional services on the day of the NEET exam

আরও পড়ুন: একদিনে পেট্রোল পাম্প থেকে সর্বোচ্চ কত লিটার তেল কেনা যাবে? জানুন নতুন নিয়ম

এই পরীক্ষার কারণে, সোনারপুর থেকে ছাড়বে সকাল ৬টা ০৫ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ৭টা ১০ মিনিটে। ডায়মন্ড হারবার-শিয়ালদহ: ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে সকাল ৮টা ৫৮ মিনিটে।

শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা (প্রতিদিন) এই শাখায় যাত্রীচাপের কথা মাথায় রেখে একটি নতুন ট্রেন চালুর পাশাপাশি অপর একটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হচ্ছে।

এই নতুন ট্রেন হাসনাবাদ থেকে বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছাবে বিকেল ৪টে ৩৯ মিনিটে। শিয়ালদহ থেকে সকাল ৮টা ৫৮ মিনিটে যে ৩৩৪৩১ আপ বারাসত লোকাল ছাড়ত, এবার থেকে সেটি বারাসতে সফর শেষ না করে সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে। ট্রেনটি হাসনাবাদ পৌঁছাবে সকাল ১১টা ০৬ মিনিটে (Indian Railways)।