আয়ুষ্মান ভারতের আবেদন করার আগে দেখে নিন, আপনার রেশন কার্ড যোগ্য কি না

Published on:

Published on:

Ayushman Bharat which categories of ration card holders will receive the benefits
Follow

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

কোন শ্রেণির রেশন কার্ডধারীরা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা (Ayushman Bharat)

মুখ্যমন্ত্রী জানান , “এই স্কিমের আওতায় থাকা প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। প্রথম দিন থেকেই পুরনো রোগের কভারেজ পাওয়া যাবে। এর আওতায় রয়েছে বাংলা সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতাল” (Ayushman Bharat)। এবার এক নজরে দেখে নিন কোন কোন হাসপাতালে এবং কোন কোন রোগীরা এই স্কিমের আওতায় পড়বেন।

 Ayushman Bharat which categories of ration card holders will receive the benefits
আরও পড়ুন: ভাতের সঙ্গে জমবে দারুণ, গরমের দুপুরে সজনে ডাঁটার ভর্তা হতে পারে বাড়ির সবার প্রিয় পদ

কোন কোন রোগের চিকিৎসা হবে?

আয়ুষ্মান ভারত একটি বিরাট বড় স্কিম। এই প্রকল্পের অধীনে একাধিক জটিল রোগের চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে কিডনির অসুখ, হার্টের অপারেশন, নিউরোসার্জারি ও ক্যানসারের চিকিৎসা হবে এই কার্ডের মাধ্যমে। এছাড়া গর্ভাবস্থার চিকিৎসা, ছোটদের চিকিৎসা এবং বিভিন্ন জরুরি অপারেশন করা যাবে এই স্কিমে।

কোন কোন হাসপাতালে পাবেন স্কিমের সুবিধা?

যে কোনও সরকারি হাসপাতালে ব্যবহার করা যাবে এই আয়ুষ্মান ভারত। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য রাজ্যেও এই প্রকল্পের অধীনে বিনামূল্য চিকিৎসা মিলবে বলে জানা গিয়েছে। তাই এই কার্ডটি নিয়ে এত হইচই (Ayushman Bharat)।