দক্ষিণবঙ্গে বর্ষার জোরদার এন্ট্রি, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather fear of fresh inclement weather in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) অবশেষে জোরদার হচ্ছে বর্ষা। গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির পর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে আগামী কয়েক দিনে গরমও কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে গত কয়েক দিনের অস্বস্তিকর গরম কিছুটা কমবে। তবে এবার বৃষ্টির সঙ্গে খুব বেশি ঝড়ের সম্ভাবনা নেই। তবে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এ বছরের বর্ষায় বৃষ্টির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

শনিবার কলকাতায় (Kolkata Weather Update) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

south bengal weather(239)

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা! টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী

শনিবার থেকে রাজ্যের আবহাওয়ার ছবিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পরিমাণ বাড়বে, আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি আরও জোরদার হতে পারে। ফলে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ ও বৃষ্টির আবহ বজায় থাকার সম্ভাবনা