ভয়ে কাঁপবে শত্রুপক্ষ! মোদীর উদ্বোধন করা ৩ যুদ্ধজাহাজের বিশেষত্ব জানুন

Published on:

Published on:

PM Narendra Modi inaugurates three warship INS Dunagiri INS Sanshodhak INS Agray know its qualities
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে তাঁর ঠাসা কর্মসূচি ছিল। এর মধ্যে অন্যতম ৩ যুদ্ধজাহাজ (Warship) উদ্বোধন। রবিবার সকালে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এগুলির উদ্বোধন করেন তিনি। এই তিন যুদ্ধজাহাজের কী কী বিশেষত্ব রয়েছে জেনে নেওয়া যাক।

নৌসেনার হাতে তিন রণতরী তুলে দেন প্রধানমন্ত্রী | (Narendra Modi)

এদিন INS দুনাগিরি, INS সংশোধক ও INS অগ্রয় নামে তিন যুদ্ধজাহাজ উদ্বোধন করেন পিএম মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরীগুলি গত মার্চ মাসেই নৌসেনার জন্য রেডি হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া বাকি ছিল। আজ, আন্তর্জাতিক যোগ দিবসের দিন নৌসেনার হাতে তা তুলে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ অভিষেকের বিমান সফরে কোটি কোটি খরচ! ৪ বছরে কত উড়িয়েছে তৃণমূল?

এর মধ্যে আইএনএস দুনাগিরি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিসম্পন্ন একটি ফাইটার ফ্রিগেট। যা কিনা রেডারকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের উপর নিখুঁত আঘাত করতে পারে। আইএনএস সংশোধক একটি লার্জ সার্ভে ভেসেল। এটি সমুদ্রের অনেক গভীরে নিখুঁত নজরদারি চালাতে পারে এবং আইএনএস অগ্রয় একটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। এটি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ ধ্বংস করতে সক্ষম।

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, এই তিন যুদ্ধজাহাজ ভারতে তৈরি এবং এদেশেই ডিজাইন করা হয়েছে। এর নেপথ্যে ভারতীয় প্রকৌশলীদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম রয়েছে। নতুন ভারতের সবচেয়ে বড় শক্তি এটাই। ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র একজন ক্রেতা হয়ে থাকতে চায় না।

PM Narendra Modi inaugurates INS Dunagiri INS Sanshodhak INS Agray

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে দাঁড়িয়ে বাংলার ব্যাপক প্রশংসাও করেন মোদী। তিনি বলেন, “জলপথে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি হল বাংলা। হুগলি নদীর ধারা ইতিহাস বদলের সাক্ষী। নয়া অধ্যায়, বিকাশের নয়া সফর দেখেছে। তাৎপর্যপূর্ণভাবে বাংলারই সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই বন্দর”।

আজ তিন যুদ্ধজাহাজ উদ্বোধনের পাশাপাশি কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। পূর্ব ভারতের এই বিকাশ কর্মসংস্থান বৃদ্ধি করবে বলে দাবি করেন তিনি।