‘সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে…!’ কাউকে রেয়াত বিধানসভায় থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

Updated on:

Updated on:

CM Suvendu Adhikari in assembly said Government will not tolerance Scam
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার অনেক আগে ভোট প্রচারের সময়েই জানিয়েছিলেন দুর্নীতির জন্য থাকবে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance against Scam) নীতি। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ফের একবার মনে করিয়ে দিলেন দুর্নীতি বরদাস্ত করবে না সরকার। দুর্নীতি আটকানোর জন্য আরও কড়া আইন আসছে, জেল নয়, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে!

দুর্নীতি করলে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে : Suvendu Adhikari

এদিন নাম না নিলেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ও পদক্ষেপ নিয়েও প্রশ্ন করেছেন। বাদ পড়েনি নব তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় সাফ জানিয়ে দিয়েছেন তৃনমুল আর ফিরছে না!

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, অনেকেই ভাবছে, দু মাস জেল খাটব। তারপর আইনি লড়াই করে জেল থেকে বেরিয়ে আসব! তাদের মনে রাখতে হবে এবার সম্পত্তি বাজেয়াপ্ত করব ও নিলাম করব। এমনকি হরিশ চ্যাটার্জী, হরিশ মুখার্জী রোড-সহ আমতলার প্রাসাদে কলকাতার ব্রিজের নিচে থাকা মানুষের ব্যবস্থা করব। শওকাত হোক বা জাহাঙ্গীর কাউকে রেয়াত করা হবে না।

আরও পড়ুনঃ রেললাইনের ধারে দখলদারি! টিকিয়াপাড়ায় ২৫০ ঘর-দোকান গুড়িয়ে দিল বুলডোজার

মাসে ১১০০ কোটি ক্যাম্যাক স্ট্রিট হয়ে দুবাই যেত!

সদ্য ঘোষিত বাজেট নিয়ে সমালোচনা করে কুণাল ঘোষ প্রশ্ন করেন টাকা কথা থেকে আসবে? সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু জানান, বিদ্ভূমের পাথর খাদান থেকে মাসে ৮ কোটি করে বছরে ১০০ কোটি রাজস্ব আদায় হত আগের সরকারের। নতুন সরকার ক্ষমতায় এসে একমাসে ৮৩ কোটি তুলেছে অর্থাৎ বছরে ১০০ কোটি হিসাবে ১২০০ কোটি রাজস্ব আদায় হবে। যার ১১০০ কোটি ক্যাম্যাক স্ট্রিট হয়ে দুবাই চলে যেত।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টা খোলা দোকান থেকে অফিস! কর্মসংস্থান বাড়াতে বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের

এদিন অনুপ্রবেশ নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, BSF কে ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১০,০০০ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে পুশব্যাক করা হয়েছে। ১২ টা হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ জন অপেক্ষা করছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাকি ৬০০ কিমির বর্ডার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ মেটানো হবে।