তারাতলার ঘটনায় মৃত্য ৫, আহত ২১! হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখনও চলছে উদ্ধ্বারকার্য

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তারাতলায় যে ঘটনার সাক্ষী থাকলো বাংলা সেটা মর্মান্তিক। তারাতলায় নির্ণীয়মান এক গুদামের ছাদ আচমকাই ভেঙে পড়ে (Taratala Warehouse Collapse)। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচ জনের। বাকি ২০ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এরপর সন্ধ্যেবেলাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খোদ হাজির হয়েছিলেন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে নিয়ে তাদের সাথে দেখা করার জন্য।

তারাতলায় নির্ণেয়মান গুদামের ছাদ ভেঙে মৃত ৫, হাসপাতালে ১৮

যেমনটা জানা যাচ্ছে, তারাতলায় বন্দরের জমি লিজ নিয়ে গুদাম তৈরী করছিল বেহরা ব্রাদার্স। প্রবল বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকাল থেকেই দুলছিল ওই কাঠামোটি। শ্রমিকেরা নিজেরাও সেটা পরীক্ষা করে দেখতে গিয়েছিল।তারপরেই হুমুরিয়ে ভেঙে পরে সম্পূর্ণ কাঠামোটি। পাঁচ তলা উঁচু করে বানানো হচ্ছিল গুদাম ঘরটি যেটা ভেঙে পড়তেই কংক্রিট ও লোহার নিচে চাপা পরে যান বহু শ্রমিক।

আহতদের কোথায় বাড়ি? কাজে কে এসেছিল? এই ধরণের কিছু খোঁজ নিয়েচেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সূত্র বলছে, বেলা ১২টা নাগাদ যখন কাঠামোটি ভেঙে পড়ে তখন ৫০-৬০ জন শ্রমিকেরা কাজ করছিল। তারপরেই অঘটন ঘটে, এপর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। নিচে আরও লোক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার কার্য চলছে। ঘটনা স্থলে এসে উপস্থিত হয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খান।

আরও পড়ুনঃ শুধুই নয় সুরাবর্দি, বদলাবে কলকাতার আরও বহুস্থানের নাম! নয়া কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

Taratala Warehouse Collapse

তারাতলার ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

এদিন তারাতলা প্রসঙ্গে শুভেন্দু লিখেছেন, তারাতলার কাছেই ব্রেসব্রিজ এলাকায় যে নির্ণীয়মান গোডাউনের ছাদ ভেঙে একাধিক শ্রমিকের প্রাণ গিয়েছে। এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যে অমূল্য প্রাণগুলি চলে গেল তাঁর জন্য বেদনা প্রকাশ করার মত শব্দই নেই! তবে শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা যান তিনি। একইসাথে এমন কঠিন সময়ে সরকার পাশে থাকবে ও সমস্ত রকম স্বাস্থ্য সংক্রান্ত সাহায্যও করা হবে।

কী অ্যাকশন নেওয়া হল?

তারাতলার ঘটনার প্রিয় নড়েচড়ে বসেছে প্রশাসন। গত সরকারের আমিলে যে সমস্ত নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের অডিট করানো হবে নতুন একটি টিম দিয়ে। আপাতত ১লা অগাস্ট অবধি কোনো কাজ হবে না। হাওড়া ও বিধানননগরের জন্যও একই নিয়ম মেলে চলতে হবে।