‘PMSHRI’ স্কুল নিয়ে বড় আপডেট! ৮৫০ স্কুলের তালিকা প্রায় প্রস্তুত, কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রাজ্য

Published on:

Published on:

PMSHRI School List Nears Final Approval in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে এবার শুরু হতে চলেছে ‘পিএমশ্রী স্কুল’ (PMSHRI School) প্রকল্পের কাজ। রাজ্যের বিভিন্ন জেলা ও পুরসভা এলাকার স্কুলগুলির মধ্যে থেকে প্রায় ৮৫০টি স্কুলকে বেছে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ। শিক্ষা দফতর খুব শীঘ্রই এই তালিকা কেন্দ্রের কাছে পাঠাবে। অনুমোদন ও অর্থ বরাদ্দ মিললেই নির্বাচিত স্কুলগুলিতে উন্নয়নের কাজ শুরু হবে।

পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে পিএমশ্রী মডেল স্কুল (PMSHRI School)

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভা এলাকা থেকে স্কুল বাছাই করা হচ্ছে। লক্ষ্য হল আধুনিক পরিকাঠামো ও উন্নত শিক্ষাব্যবস্থা নিয়ে মডেল স্কুল তৈরি করা। এই স্কুলগুলি শুধু নিজেদের ছাত্রছাত্রীদের নয়, আশপাশের অন্যান্য স্কুলের জন্যও আদর্শ হিসেবে কাজ করবে। গত ১৫ মে দিল্লিতে কেন্দ্রের স্কুল শিক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতরের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই বৈঠকেই রাজ্যে পিএমশ্রী প্রকল্প (PMSHRI School) চালুর বিষয়ে দু’পক্ষের মধ্যে সম্মতি হয়।

আসলে পিএমশ্রী বা প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া প্রকল্পটি (PMSHRI School) ২০২২-২৩ সালে চালু করে কেন্দ্র সরকার। ২০২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন স্কুলকে আধুনিক মডেল স্কুলে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার পশ্চিমবঙ্গেও প্রকল্পটি চালু হচ্ছে। এই প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি পড়াশোনার পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের উপরও বিশেষ জোর দেওয়া হবে।

এর আগে এই প্রকল্পে (PMSHRI School) যোগ দেওয়া নিয়ে আপত্তি ছিল রাজ্যের তৎকালীন সরকারের। কারণ, প্রকল্পের আওতায় আসা স্কুলগুলির নামের আগে ‘PM SHRI’ যুক্ত করার শর্ত ছিল। রাজ্যের বক্তব্য ছিল, শিক্ষা একটি যৌথ বিষয় এবং প্রকল্পে রাজ্যও অংশীদার, তাই শুধু কেন্দ্রের নাম যুক্ত করা ঠিক নয়। সেই কারণে তখন এই প্রকল্পে অংশ নেয়নি রাজ্য। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলায়। গত মে মাসে দিল্লিতে হওয়া বৈঠকের পর পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে যোগ দেয়। 80

শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথমে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট ১২,৩১০টি স্কুলকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছিল। পরে পর্যায়ক্রমে পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে সেখান থেকে স্কুল বেছে নেওয়া হয়েছে। এখন প্রায় ৮৫০টি স্কুলের চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষের পথে।

PM Shri Scheme is going to be launched in West Bengal, who will get its benefits?

আরও পড়ুনঃ তারাতলা কাণ্ডে ফুল অ্যাকশন! গুদাম ধসের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৫, জারি তদন্ত

কেন্দ্রের অনুমোদন মিললেই ওই স্কুলগুলিতে উন্নয়নের কাজ (PMSHRI School) শুরু হবে। ফলে রাজ্যের বহু স্কুলে পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে চলেছে।