বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল LPG গ্রাহকদের জন্য স্বস্তির খবর মিলেছে। ইতিমধ্যেই সরকার নন-ডোমেস্টিক প্যাকড LPG সরবরাহের (LPG Supply) ওপর থেকে সেক্টর-ওয়াইজ সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে। এই সরবরাহ পশ্চিম এশিয়া সঙ্কটের পূর্ববর্তী পর্যায়ের মতো ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও, সঙ্কটের শুরুতে বন্ধ হয়ে যাওয়া বাল্ক LPG সরবরাহের ক্ষেত্রেও নতুন নিয়ম লাভ হয়েছে। সঙ্কট পূর্ববর্তী ব্যবহারের ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অনুসারে, LPG সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির ফলেই এই সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
LPG সরবরাহের (LPG Supply) ওপর থেকে উঠল সমস্ত নিষেধাজ্ঞা:
সরকার বিধিনিষেধ আরোপ করেছিল: জানিয়ে রাখি যে, পশ্চিম এশিয়ায় চলা সঙ্কটের কারণে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে অভ্যন্তরীণ LPG উৎপাদন বৃদ্ধির জন্য নির্দেশ জারি করে। এই নির্দেশগুলিতে বাধ্যতামূলক করা হয়েছিল যে সি৩-সি৪ স্ট্রিম শুধুমাত্র LPG উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে। এগুলিকে পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পরবর্তী পর্যায়ের ব্যবহার থেকে সরিয়ে LPG উৎপাদনে কাজে লাগানোর ক্ষেত্রেও জানানো হয়।

তবে, এবার দেশে LPG উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানিকৃত LPG কার্গোর প্রত্যাশিত প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে, সরকার LPG পুলে সি৩/সি৪ স্ট্রিমের ডাইভারশন কমানোর সিদ্ধান্তও নিয়েছে। এদিকে, নন-LPG ব্যবহারের জন্য সি৩-সি৪ স্ট্রিমের বর্ধিত বরাদ্দ এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে অভ্যন্তরীণ LPG প্রাপ্যতার ওপর কোনও প্রভাব না পড়ে। উল্লেখ্য যে ,দেশে মোট LPG উৎপাদন প্রতিদিন অন্তত ৪০ টিএমটি থাকা উচিত।
আরও পড়ুন: ১২৬ বছর পর সবথেকে শক্তিশালী ভূমিকম্প! ভেনেজুয়েলায় ১০,০০০ মৃত্যুর আশঙ্কা, সাহায্যের আশ্বাস ভারতের
এই পদক্ষেপের অর্থ: এই পদক্ষেপের সহজ অর্থ হল, সরকার হোটেল, রেস্তোরাঁ, কারখানা এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে (গার্হস্থ্য খাত ব্যতীত) ব্যবহৃত বাণিজ্যিক LPG সিলিন্ডার সরবরাহের ওপর থেকে সমস্ত পুরোনো বিধিনিষেধ ও কোটা তুলে দিয়েছে।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত RBI-র! অনলাইন প্রতারণার শিকার হলে মিলবে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ! কবে থেকে চালু?
অর্থাৎ, এখন দেশের যেকোনও বাণিজ্যিক বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোনও বিধিনিষেধ বা বিশেষ অনুমোদন ছাড়াই নিজেদের প্রয়োজন অনুযায়ী প্যাকড LPG ক্রয় ও ব্যবহার করতে পারবে। এতে ব্যবসা করা সহজ হবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়বে। এর ফলে ঘরোয়া LPG সিলিন্ডারের ওপরও কোনও প্রভাব পড়বে না।













