২ ঘণ্টায় ৩৭৭-এর বেশি! কলকাতায় এত বেশি বাজ পড়ার কারণ জানেন?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত দু-তিনদিনে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে কলকাতায় (Kolkata Weather Update)। বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়েছিল একের পর এক বজ্রপাত (Lightning Stike)। আলোর ঝলকানি ও কান ফাটা শব্দে কার্যত কেঁপেছে তিলোত্তমা। এরপরেই অনেকের প্রশ্ন, কলকাতায় এত বেশি বাজ কেন পড়ছে?

২ ঘণ্টার মধ্যে ৩৭৭-এর বেশি বজ্রপাত কলকাতায় | (Lightning Strike)

গতকাল দুপুরে কালো মেঘে ঢেকেছিল কলকাতার আকাশ। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের লাইটনিং ডিটেক্টর জানিয়েছে, মাত্র ২ ঘণ্টার মধ্যে ৩৭৭-এরও বেশি বজ্রপাত রেকর্ড হয়েছে।

আরও পড়ুনঃ কলকাতার একাধিক নামী হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা! তালিকায় কোন কোন নাম জানুন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল কলকাতার আকাশে কিউমুলোনিম্বাস মেঘ অথবা বজ্রগর্ভ মেঘের বিশাল স্তম্ভ তৈরি হয়েছিল। এর জেরেই এত বেশি পরিমাণে বজ্রপাত হয়েছে। এই ধরনের মেঘে প্রচুর বৈদ্যুতিক চার্জ জমা হয়। সেই চার্জের যদি ভারসাম্য নষ্ট হয়, তাহলেই একের পর এক বাজ পড়তে থাকে বলে দাবি তাঁদের।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Kolkata weather update more than 377 lightning strike recorded within 2 hours

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। বাজ পড়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শও দিয়েছেন আবহাওয়াবিদরা।

শহর কলকাতার আজকের আবহাওয়ার কথা বলা হলে, সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।