“যা হয়েছে ভুলে যান, পরের ম্যাচে আমরা….”, ভারতীয় দল হারার পর আয়ারল্যান্ডকে কড়া হুঁশিয়ারি শ্রেয়সের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে (Ireland vs India) অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে (Indian Cricket Team) নিজেদের ঘরের মাটিতে প্রথম ম্যাচে হারিয়ে সিরিজে আইরিশদের হারের আশঙ্কা শুরুতেই কাটিয়ে ফেলেছে লোর্কান টাকারের দল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজের শুরুটা অত্যন্ত বাজে হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)।

এই বিষয়ে কথা বলতে গিয়ে হতাশার হাসি দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের বদলে দলে জায়গা এবং অধিনায়কত্ব পাওয়া শ্রেয়স আইয়ার। তিনি ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে বলেছেন, “অধিনায়ক হিসেবে দারুণ শুরু (বক্রোক্তি)। হ্যাঁ, যা হয়েছে তা আমরা ভুলে যাব। পরের ম্যাচে আমরা পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ব। আমরা সেই ম্যাচে নামার অপেক্ষায় আছি।”

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কন্ডিশনের পরিবর্তনই ম্যাচের এই ফলাফলের আসল কারণ। যে ক্রিকেটার ভারতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে গেছেন তারা প্রত্যেকেই গত দেড় থেকে দু মাস ধরে আইপিএল খেলছিলেন। ব্যাটিং বান্ধব পরিবেশে আগ্রাসী ব্যাটিং করা আর বেলফাস্টে গিয়ে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারা ভারতের হারের একটা বড় কারণ বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরেই সৌরভকে টপকে যাবেন রোহিত! বিদেশের মাটিতে বড় রেকর্ড গড়বেন হিটম্যান

অনেকে এর পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণার খরুচে বোলিংকে ম্যাচে হারের আসল কারণ বলে উল্লেখ করেছেন। কিন্তু অধিনায়ক শ্রেয়স কোনও নির্দিষ্ট ব্যক্তিকে আক্রমণ করেননি। ২০২৩ সালের পর এই প্রথম কোন টি-টোয়েন্টি সিরিজ যুদ্ধে ব্যর্থ হল ভারত। আয়ারল্যান্ডকে যে তারা কিছুটা হালকাভাবে নিয়েছিল সেই কথা স্বীকার করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইরেস্টার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ হেরে শ্রেয়স বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কাউকেই হালকা ভাবে নিতে পারেন না।আপনাকে বর্তমানে বাঁচতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে।’

আরও পড়ুন: মাত্র ২৬টি ODI ম্যাচ খেলেই রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন ঈশান কিষাণ! সামনে শুধু কোহলি

ভারতীয় দলের এই বিপর্যয়ের দিনে একমাত্র উজ্জ্বল আলো ছিলেন অভিষেক শর্মা। ব্যাট হাতে নিজের চিরপরিচিত ছন্দ বজায় রাখেন তিনি। ১৯ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার। নিজের ১১ তম হাফসেঞ্চুরি পূর্ণ করেই তিনি ড্রেসিংরুমে ফিরতে ভারতের জয়ের আশা ধীরে ধীরে শেষ হয়ে যায়। পরের ম্যাচে তাকে এবং বৈভব সূর্যবংশীকে একসঙ্গে ওপেন করতে দেখতে চায় ভারতীয় দলের ভক্তরা।