বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসতেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে বিজেপি সরকার। গত ১ জুন থেকে এই বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) চালু হয়েছে। শহরের সাধারণ সরকারি বাসের পাশাপাশি এসি ও দূরপাল্লার বাসেও এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এর জন্য লাগবে পিঙ্ক কার্ড (Pink Card)। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একথা জানানো হয়।
পিঙ্ক কার্ড কোথায় পাওয়া যাবে? | (Pink Card)
সর্বশেষ সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ফ্রি বাস পরিষেবার সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক মহিলাদের নিজ নিজ এসডিও কিংবা বিডিও অফিস থেকে পিঙ্ক কার্ড সংগ্রহ করতে হবে। যদিও এখনও এই কার্ড চালু হয়নি। এটি চালু হয়ে গেলে ইচ্ছুক মহিলারা যথাযথ নথি দেখিয়ে সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুনঃ স্থগিত টেট পরীক্ষা! মহাবিপাকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সকল যোগ্য মহিলা যাত্রীদের জন্য শীঘ্রই ডিজিটাল স্মার্ট কার্ড শুরু করা হবে। এই পিঙ্ক স্মার্ট কার্ডে যাত্রীর নাম, ছবির পাশাপাশি কিউআর কোড থাকবে। এর ফলে আগামীদিনে ফ্রি বাস পরিষেবা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে দাবি দফতরের।
পিঙ্ক কার্ড পেতে কী কী নথি লাগবে?
জানা গিয়েছে, পিঙ্ক কার্ড পেতে হলে আবেদনকারীর একটি সাম্প্রতিক ছবি, একটি বৈধ ফটো আইডি (যেমনঃ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্টুডেন্ট আইডি, আয়ুষ্মান ভারত কার্ড কিংবা অন্য কোনও সরকারের দেওয়া পরিচয়পত্র) জমা করতে হবে।

এদিকে এখনও যেহেতু পিঙ্ক কার্ড চালু হয়নি, সেই কারণে বর্তমানে মহিলা যাত্রীদের সরকার প্রদত্ত যে কোনও একটি বৈধ ফটো আইডি দেখিয়ে কন্ডাক্টরের থেকে জিরো ভ্যালু টিকিট নিতে হচ্ছে। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড সহ ১২ ধরণের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। আগামীদিনে পিঙ্ক কার্ড চালু হলে সেটা দেখিয়েই ফ্রি বাস পরিষেবার সুবিধা নিতে পারবেন রাজ্যের মহিলা যাত্রীরা।













