‘কেন গ্রেফতার করা হচ্ছে না?’ ফিরহাদকে নিয়ে প্রশ্ন কুণালের, বেঁধে দিলেন ডেডলাইন

Published on:

Published on:

TMC MLA Kunal Ghosh says Firhad Hakim should get arrested if guilty gives deadline
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তারাতলা কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) অস্বস্তি বাড়ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখান, ওই ভবন তৈরির প্ল্যানের অনুমোদনে ফিরহাদের স্বাক্ষর রয়েছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এবার ফিরহাদের গ্রেফতারি নিয়ে সরব হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই নিয়ে রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন বেলেঘাটার বিধায়ক।

ফিরহাদ প্রসঙ্গে বিস্ফোরক কুণাল | (Kunal Ghosh)

তৃণমূল বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী কাগজ দেখিয়ে বলেছিলেন, ফিরহাদ হাকিমের সই আছে। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? তারাতলা কাণ্ডে ফিরহাদ যদি দোষী হন, তাহলে ওনাকে গ্রেফতার করতে হবে। আজ বিকেল ৫টার মধ্যে করতে হবে”।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য ফ্রি বাস স্কিম! পিঙ্ক কার্ড কোথায় পাওয়া যাবে, কী কী নথি লাগবে জানুন

এখানেই না থেমে কুণাল বলেন, আজ বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠক আছে। সেখানে ফিরহাদ কাউন্সিলরদের নিয়ে গেলে বুঝতে হবে তাঁকে গ্রেফতারের কোনও সদিচ্ছা নেই।

বেলেঘাটার বিধায়কের কথায়, “যদি দেখা যায় ফিরহাদকে দিয়ে কুনকি হাতির কাজ করানো হচ্ছে, যাকে দিয়ে কাউন্সিলর ভাঙানো যায়, তাহলে বুঝব কোনও সদিচ্ছা নেই। আর ফিরহাদ যদি গ্রেফতার হন তাহলে বুঝব মুখ্যমন্ত্রী মন থেকে কথাটা বলেছিলেন”।

Kunal Ghosh

এদিকে গত বৃহস্পতিবার তারাতলা কাণ্ড নিয়ে রাজ্য বিধানসভায় বিস্তারিত বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় কলকাতা পুরসভার অনুমোদন প্রক্রিয়া ও তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি। ভরা বিধানসভায় নথি দেখিয়ে বলেন, “দেখুন এতে প্রাক্তন মেয়রের (ফিরহাদ হাকিম) সই রয়েছে”।

শুভেন্দু বলেছিলেন, “প্রাক্তন মেয়র জড়িত। মাননীয় ফিরহাদ হাকিমের সই দেখুন। স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতেও কীভাবে প্ল্যান অ্যাপ্রুভ করেছেন দেখুন”।

এবার সেই ফিরহাদকে নিয়ে সুর চড়ালেন কুণাল। তাঁর দাবি, তারাতলা কাণ্ডে ফিরহাদ দোষী হলে তাঁকে গ্রেফতার করতে হবে। এই নিয়ে রীতিমতো ডেডলাইনও বেঁধে দিয়েছেন তিনি। পাল্টা বিজেপির প্রশ্ন, “উনি ডেডলাইন বেঁধে দেওয়ার কে?”