বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের সপ্তম মাস অর্থাৎ জুলাই প্রায় উপস্থিত। ওই মাসে দেশের বিভিন্ন রাজ্যে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। এমতাবস্থায়, দুর্ভোগ এড়াতে গ্রাহকদের ব্যাঙ্কের ছুটির তালিকাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। মূলত, আগামী জুলাই মাসে ৪ টি রবিবার ও ২ টি শনিবারের ছুটি ছাড়াও বিভিন্ন স্থানীয় উৎসব উপলক্ষ্যে আরও ৬ দিন ছুটি থাকবে। উল্লেখ্য যে, অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই মাসে অপেক্ষাকৃত ব্যাঙ্ক কম ছুটি থাকবে। এমতাবস্থায়, আগামী জুলাই মাসে কোন কোন দিন দেশের কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকা বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):
জুলাই মাসে মোট ১২ টি ছুটি রয়েছে: প্রথমেই জানিয়ে রাখি যে, ২০২৬ সালের জুলাই মাসে, সারাদেশের সমস্ত ব্যাঙ্ক ৫, ১২, ১৯ এবং ২৬ তারিখে রবিবারের কারণে বন্ধ থাকবে। এছাড়াও, মাসের দ্বিতীয় শনিবার, ১১ জুলাই এবং মাসের চতুর্থ শনিবার, ২৫ জুলাই সারাদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব ও অন্যান্য কারণে আগামী ৬, ৯, ১৬, ১৭, ১৮ এবং ২২ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

দেখে নিন ছুটির তালিকা:
৬ই জুলাই, ২০২৬ (সোমবার): MHIP দিবস উপলক্ষ্যে মিজোরামের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ১৯৭৪ সালে মিজোরামে মহিলাদের জন্য বিশেষভাবে একটি NGO প্রতিষ্ঠিত হয়েছিল। যেটির নাম মিজো হমেইছে ইনসুইখাওম পাওল। এটি ওই রাজ্যের মহিলাদের জন্য বিশেষভাবে গঠিত বৃহত্তম NGO হিসাবে বিবেচিত হয়।
৯ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার): Beh Deinkhlam উপলক্ষ্যে মেঘালয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। Beh Deinkhlam হল ওই রাজ্যের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব। যা বিশেষ করে জয়ন্তিয়া বা পনার উপজাতিরা উদযাপন করে।
১৬ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার): রথযাত্রা উপলক্ষ্যে ওড়িশায় এবং হরেলা উৎসব উপলক্ষ্যে উত্তরাখণ্ডে ও কাং উৎসব উপলক্ষ্যে মণিপুরে এই দিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ জুলাই, ২০২৬ (শুক্রবার): মহান বিপ্লবী ইউ তিরোট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মেঘালয়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: শেয়ার বাজারে এই পেনি স্টকে ১৩০ শতাংশের বৃদ্ধি! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
১৮ জুলাই, ২০২৬ (শনিবার): DrukpaTshe-zi উপলক্ষ্যে সিকিমে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। জানিয়ে রাখি যে, বৌদ্ধদের জন্য DrukpaTshe-zi অন্যতম শুভ উৎসব হিসাবে বিবেচিত হয়।
২২ জুলাই, ২০২৬ (সোমবার): ঐতিহাসিক ও বড় হিন্দু-আদিবাসী উৎসব খরচি পুজো উপলক্ষ্যে এই দিন ত্রিপুরার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।













