বাংলা হান্ট ডেস্কঃ মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ১ জুলাই ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ছাড়া হবে। জুন মাস প্রায় শেষ। এই অবস্থায় দাঁড়িয়ে কারা ভাতা পাবেন সেই নিয়ে চৰ্চা শুরু হয়েছে। জুন মাসে যাঁরা এই প্রকল্পের আবেদন করেছেন তারা আর্থিক সহায়তা পাবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
দ্বিতীয় দফায় অন্নপূর্ণা যোজনার টাকা শীঘ্রই | Annapurna Yojana
তৃণমূল আমলে জনপ্রিয়তার শীর্ষে ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই প্রকল্পেরই পরিবর্তে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসের শুরু থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে ভাতার টাকা। তবে এখনও অনেকেই আছেন যাঁদের অ্যাকাউন্টে একটি টাকাও ক্রেডিটেড হয়নি।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তাঁরা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে দিন গুনছেন রাজ্যের মহিলারা। কবে তাঁদের টাকা ঢুকবে সেই অপেক্ষায় সকলে। ১ জুলাই কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এর উত্তর পেয়ে যেতে পারেন বাড়িতে বসেই। তা জানতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে।
অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে https://socialregistry.wb.gov.in/ এ গিয়ে আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা দেখতে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই।
স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।
আরও পড়ুন: ৩ ম্যাচে ৬ গোল, জর্ডানের বিরুদ্ধে ম্যাচেও বিশ্বরেকর্ড মেসির! অপরাজিত থেকে নক-আউটে আর্জেন্টিনা
Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন।

যদি অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসড দেখায় তাহলে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ বা ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে। পেন্ডিং ভেরিফিকেশন দেখালে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না।যদি কারও রিজেক্টেড দেখায় তাহলে তাঁরা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা পাবেন না। ত্রুটি বের করে তাঁদের নতুন করে আবেদন করতে হবে বলে জানা যাচ্ছে।













