৭ দিনের কাউন্টডাউন শুরু! ফুটপাতের হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

Published on:

Published on:

Hawkar footpath 7-day deadline
Follow

বাংলা হান্ট ডেস্ক: করা হবে রাস্তা খালি। কোন রকমের বেআইনি নির্মাণ কিংবা জবরদখল আর চলবে না। এমনটাই বার্তা দিয়েছিল ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার। প্রথম দিন থেকে রাজ্যে এই সরকার ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণ গুলিকে বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু করেছিলেন। সাধারণ মানুষদের হাঁটাচলের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছিল বর্তমান সরকার। আর এবার সেই রকমই ফুটপাতের হকারদের (Hawkar) জন্য ৭ দিনের শেষ সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার।

ফুটপাতের হকারদের ৭ দিনের ডেডলাইন (Hawkar)

আর এবার যাদবপুরের সুকান্ত সেতুর নিচে হকার্স (Hwakar) মার্কেটে ছড়িয়েছে নতুন করে আতঙ্ক। রবিবার সকালে মার্কেটে নোটিশ পরল। সেই নোটিসে লেখা রয়েছে আগামী সাত দিনের মধ্যে পুরো বাজার ফাঁকা করে দেওয়ার কথা।

Hawkar footpath 7-day deadline

আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে রেলের বিশেষ উদ্যোগ, বাড়ল সামার স্পেশ্যাল ট্রেনের মেয়াদ

আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। জানাজায় আচমকাই পুরো বাজারে ছেড়ে গিয়েছে এই উচ্ছেদের নোটিস।

এই পরিস্থিতি খতিয়ে দেখতেও হকারদের সঙ্গে কথা বলতে সুকান্ত সেতু হকার্স মার্কেটে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ কর্মীরা। তাদেরকে দেখেই যথারীতি খোবে ফেটে ওঠেন স্থানীয় হকার। পাশাপাশি পুরো আধিকারিক ও পুলিশদের ঘিরে সাময়িক বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

উত্তেজিত হকারদের দাবি সইহীন নোটিস হলেও আজ যাঁরা এসেছিলেন, সেই কেএমসি আধিকারিকরাও মুখে তাঁদের আগামী ৭ দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আকস্মিক এই নির্দেশে কয়েকশো হকার ও তাঁদের পরিবারের রুজি-রুটি চরম সঙ্কটের মুখে (Hawkar)।