দিঘায় কৃষ্ণনামে মেতে উঠলেন শিশির অধিকারী, ‘পারিবারিক স্টাইলে’ নেচে নজর কাড়লেন মুখ্যমন্ত্রীর বাবা

Published on:

Published on:

The CM's father Sisir Adhikari intoxicated by the name of Krishna
Follow

বাংলা হান্ট ডেস্ক : দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তৈরি হয়েছে জোর চর্চা। এবার সেই আলোচনায় যুক্ত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। রথযাত্রার আগে রবিবার তাঁর দিঘা সফর এবং সেখানে ভক্তিমূলক অনুষ্ঠানে অংশগ্রহণকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ২০২৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় এই মন্দির নির্মিত হয়। উদ্বোধনের সময় এর নাম রাখা হয়েছিল ‘জগন্নাথধাম’। পরে সরকার পরিবর্তনের পর সেই নাম বদলে ‘জগন্নাথ সাংস্কৃতিক ক্ষেত্র’ করা হয়। রবিবার সন্ধ্যায় ওই সাংস্কৃতিক ক্ষেত্রেই পৌঁছন শিশির অধিকারী। সেখানে কৃষ্ণনাম সংকীর্তনে অংশ নিয়ে, গলায় ফুলের মালা পরে এবং দু’হাত তুলে নৃত্য করে উপস্থিত ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে যান তিনি।

শিশির অধিকারীর এই ভিন্ন রূপ বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির অধিকারী জানান, “এটা আমাদের পারিবারিক স্টাইল। রাধাকৃষ্ণ কুলদেবতা। সবসময় তাঁকে পুজো করে, আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাই।” উল্লেখ্য, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলা রথযাত্রার উদ্বোধনে উপস্থিত থাকার জন্য শিশির অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। উল্লেখযোগ্য বিষয়, রবিবারই তিনি অভ্যন্তরীণ কারণে ইসকন, কলকাতার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব হারান।

এরপর দিঘায় এসে সোমবারের স্নানযাত্রার প্রস্তুতি তদারকি করেন তিনি। সেই সময় ভক্তদের উদ্দেশে রাধারমণ দাস বলেন, “সকল ভক্তদের স্নানযাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকাল সবাই এখানে চলে আসুন। আমাদের প্রস্তুতি একেবারে শেষ। আর এমন দিনে আমরা মাননীয় শিশির অধিকারীকে আমাদের মধ্যে পেয়েছি, খুবই আনন্দিত। ওঁকে বলেছি, রথযাত্রার দিন এখানে এসে উদ্বোধন করতে।” পাশাপাশি দিঘায় জগন্নাথদেবের নিত্যসেবার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাসের ভূয়সী প্রশংসা করেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “রাধারমণবাবু যেভাবে এখানকার কাজকর্ম সামলাচ্ছেন, পুজো করছেন, মনে হচ্ছে উনিই সব। অন্যরা তাঁর নির্দেশ মেনে সুন্দরভাবে সবটা করছেন। আমার খুব ভালো লাগল।”

The CM's father Sisir Adhikari intoxicated by the name of Krishna

আরও পড়ুন :হকারদের জন্য বড় ধাক্কা! ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না লাইসেন্স, শহরে কড়া নজরদারি

গত বছর এই মন্দিরের উদ্বোধন থেকে রথযাত্রার সমস্ত কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর এবারের উৎসবের আয়োজন যে আগের তুলনায় আলাদা হবে, তার ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে। সেই আবহে শিশির অধিকারীর উপস্থিতি এবং তাঁকে রথযাত্রার উদ্বোধনের আহ্বান ঘিরে দিঘার ধর্মীয় ও রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।