সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Published on:

Published on:

government of west bengal(44)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুন মাস শেষ, এবার জুলাই মাস। আর জুনের মতো নতুন মাসেও একাধিক ছুটি (Government Holiday) রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। সম্প্রতি নয়া ছুটির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য (Government Of West Bengal)। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? জানুন।

সরকারি ছুটির তালিকা | Government Of West Bengal

জুলাই মাসটা শুরু হচ্ছে ছুটি দিয়ে। জুলাই মাসের প্রথম দিন ১ জুলাই রয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ওই দিন সকল সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১ জুলাই দুপুর ২টোর পরে সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ১ জুলাই অর্থাৎ বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে।

সম্প্রতি বাংলায় বিজেপি সরকারের (Government of West Bengal) প্রথম বাজেট থেকে স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা হয়েছে।

এবার থেকে সরকারি ছুটির তালিকায় জুড়ছে ৬ জুলাইও। ৬ জুলাই দিনটিতে পূর্ণদিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপর জুলাই মাসের ১৬ তারিখ রথযাত্রা রয়েছে। সেকারণে রাজ্যে ছুটি থাকবে। এছাড়া শনি ও রবিবারের মতো ছুটিগুলি তো রয়েইছে।

উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।

government of West Bengal

সরকারি ছুটির তালিকা | Government Holiday

Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :

স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট

মহালয়া – ১০ অক্টোবর

দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর

ভাইফোঁটা – ১১ নভেম্বর

বড়দিন – ২৫ ডিসেম্বর

এ ছাড়াও রাজ্য সরকারের যা যা ছুটি রয়েছে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন – ৬ জুলাই

শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই

রথযাত্রা – ১৬ জুলাই

বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর

দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর

ষষ্ঠী – ১৭ অক্টোবর

দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

আরও পড়ুন: জারি হয়নি পে কমিশনের বিজ্ঞপ্তি, ২০% DA-তেও অখুশি! ফের পথে নামার ডাক সরকারি কর্মীদের

আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর

কালী পুজো ৯ ও ১০ নভেম্বর

ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর

ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর

করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

বড়দিনের ছুটি : ২৫ ডিসেম্বর