বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে সকলের ইচ্ছে করে। এবার বিকেল বেলা চায়ের সঙ্গে যদি নতুনত্ব কিছু খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন মাছের ডিমের বড়া। এটি আপনি খুব সহজ উপায়ে বাড়িতে অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe: বর্ষার বিকেলে মুখরোচক জলখাবার চাই? ট্রাই করুন মুচমুচে মাছের ডিমের বড়া
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাছের ডিমের বড়া (Recipe)
আপনি যদি অল্প সময়ের মধ্যে নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখুন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ধর্মতলায় তৃণমূলের মেগা সভার দিন শেষ? দুই শিবিরকেই ২১ জুলাই নিয়ে ‘না’ পুলিশের
উপকরণ:
২০০ গ্রাম- মাছের ডিম, ১টা- পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ-বেসন, সামান্য- ধনেপাতা কুচি, স্বাদমতো-কাঁচা লঙ্কা কুচি, ১/৪ চা চামচ- বেকিং সোডা, ১টা- মুরগির ডিম হাফ চা চামচ- হলুদ গুঁড়ো, স্বাদমতো- নুন আর ভাজার জন্য তেল লাগবে।
প্রণালী: প্রথমে মাছের ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিন। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। একটা বাটিতে ডিমগুলো রেখে দিন। এবার তাতে মিশিয়ে দিন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, বেসন। খুব ভালো করে মিশিয়ে নিন। এর পর বেকিং সোডা, নুন, ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছাড়তে থাকুন। খুব ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো। লাল লাল করে ভাজলে কুড়মুড়ে স্বাদের হয় খেতে (Recipe)।













