মাছের পদে নতুনত্ব চাই? ঝোল-কালিয়া ছেড়ে ট্রাই করুন কাতলা রেজালা, জানুন রেসিপি

Published on:

Published on:

Recipe learn the recipe for Katla Rezala
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির চিরাচরিত মাছগুলির তালিকায় প্রথমেই থাকবে কাতলার নাম। রোজের আলু দিয়ে ঝোল (Recipe) হোক বা ঝাল, সবেতেই চলে কাতলা। কিন্তু একঘেয়ে রান্না খেতে কতদিনই বা আর ভালো লাগে। তাই মাঝে মাঝে স্বাদ বদল করতে খোঁজ পড়ে ভিন্ন রেসিপির।

কাতলা রেজালার রেসিপি জেনে নিন(Recipe)

একটু ভিন্ন স্বাদের কাতলা চেখে দেখতে চাইলে বাড়িতে করতে পারেন কাতলার ঝালদা।খুবই সহজ উপকরণ দিয়ে বানানো যায় এই রান্না। দেখে নিন রেসিপি (Recipe)।

Recipe learn the recipe for Katla Rezala

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চলবে এসি লোকাল ট্রেন

উপকরণ:

কাতলা মাছ: ৬-৭ পিস

পেঁয়াজ বাটা: ৫ টেবিল চামচ

রসুন: ১ ৫ টেবিল চামচ

গোটা গরম মশলা: ১০ গ্রাম

কাঁচা লঙ্কা বাটা: ৩ টেবল চামচ

কাজু বাদাম বাটা: ৩ টেবল চামচ

দই: ২৫০ গ্রাম

খোয়া: ৫০ গ্রাম

ক্রিম: আধ কাপ

ঘি: ৫-৬ টেবিল চামচ

কেওড়া জল: ১ চা চামচ

মিষ্টি আতর: ২ ফোঁটা

নুন ও চিনি: স্বাদ মতো

প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন।এরপর আদা-রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ বাটা ও রসুন-আদার রস দিন। মশলার জল শুকিয়ে কাঁচালঙ্কা বাটা, ধনেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এর পর কাজুবাদাম বাটা ও দই দিয়ে ২-৩ মিনিট ভাজুন। এরপর ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।