অনুপ্রবেশ ঠেকাতে বড় পদক্ষেপ শুভেন্দুর, বাংলায় আসছে বিশেষ কমিটি

Published on:

Published on:

Suvendu Adhikari Reveals Major Action Against Illegal Infiltrators
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের বিষয়টি নিয়ে ফের তৎপর হয়েছে সরকার। এই ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বড় বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রের একটি বিশেষ কমিটি, যারা জনবিন্যাস পরিবর্তন এবং অনুপ্রবেশ সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখবে।

অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ

বুধবার জোকায় ভারত সেবাশ্রম হাসপাতালের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, আগামী ৭ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী নিজেও সেখানে যোগ দেবেন।

কী দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)?

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৪৫ দিনে বিএসএফের জন্য জমি দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় ১২টি হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। তাঁর কথায়, এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আরও প্রায় এক থেকে দেড় হাজার মানুষ সেখানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকার থানাগুলি এখন বিএসএফের সঙ্গে মিলেই কাজ করছে। যাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের জেলে না পাঠিয়ে হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। পরে নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হচ্ছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডিজিটাল জনগণনা শুরু ১ আগস্ট থেকে

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনা শুরু হবে। এতে সাধারণ মানুষ নিজের তথ্য নিজেও জমা দিতে পারবেন। এই জনগণনার চূড়ান্ত ফল প্রকাশ হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি। তাঁর মতে, জনগণনার তথ্য সামনে এলে রাজ্যের জনসংখ্যার প্রকৃত ছবি পরিষ্কার হবে। এরপর অনুপ্রবেশ রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

বাংলায় আসছে কেন্দ্রের কমিটি

জনবিন্যাস পরিবর্তন নিয়ে তৈরি হওয়া কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটিও খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। দেশের আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাও তাদের সফর তালিকায় রয়েছে। সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কমিটির সদস্যদের বৈঠক হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি করা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে তারা পরিস্থিতি পর্যালোচনা করবে।

CM Suvendu Adhikari announce women help desks in all police stations

আরও পড়ুনঃ কারও অ্যাকাউন্টে ৩ হাজার, কারও এখনও শূন্য! অনলাইন না অফলাইন, কোথায় আগে মিলছে অন্নপূর্ণার টাকা?

দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নতুন সরকারের আমলে কেন্দ্রের এই উদ্যোগকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।