অন্নপূর্ণার টাকা না এলে অপেক্ষা নয়, এই নম্বরে ফোন করেই জানান অভিযোগ

Published on:

Published on:

Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তির অর্থ ১ জুলাই থেকে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা পড়বে। এর আগে গত ৩ জুন প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন প্রায় ২৮ লক্ষ মহিলা।

অন্নপূর্ণার টাকা আটকে রয়েছে জেনে নিন উপায় (Annapurna Yojana)

রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে  অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana) নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত। শুধুমাত্র ১২ পাতার ফর্ম পূরণ করলেই হবে না। একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম।

Annapurna Yojana find out how to resolve the issue if your money  are stuck

আরও পড়ুন: নাইট স্পেশাল-সহ একাধিক নতুন লোকাল চালু, কোন ট্রেন কখন চলবে জেনে নিন

অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী নতুন করে আবেদন করেছিলেন। তার মধ্যে ২৬ লক্ষ্য নাম বাদ গিয়েছে।মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “আমরা একজনও যোগ্য উপভোক্তাকে বাদ দেব না। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে।

আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তার জন্য রয়েছে হেল্পলাইনে ফোন নম্বর। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে হেল্পলাইন চালু করেছে নবান্ন। রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর 8282082820।

আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান, তাহলে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফোন করতে পারবেন এই নম্বরে। এছাডা়ও ই-মেল করে অভিযোগ জানাতে পারেন। মেইল করতে হবে asap@wb.gov.in এই আইডিতে (Annapurna Yojana)।