যাত্রীদের জন্য বড় উপহার, দুর্গাপুর-আসানসোলে আরও ৫টি ই-বাস! দেখে নিন সম্পূর্ণ রুট

Published on:

Published on:

SBSTC which routes will the new e-buses operate in Durgapur and Asansol
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার দুর্গাপুরবাসীদের জন্য রয়েছে, সুখবর। দক্ষিণ বঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) আরও পাঁচটি নতুন ইলেকট্রিক বাস নিয়ে এল। আগামী কয়েকদিনের মধ্যে বাসগুলো আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের অভ্যন্তরের চলাচল শুরু করবে। এছাড়াও ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে দুর্গাপুর আসানসোল রুটে চলবে এই বাসগুলি।

দুর্গাপুর-আসানসোলে নতুন ই-বাস কোন রুটে চলবে (SBSTC)

যদিও এর আগে দুটি ইলেকট্রিক বাস নিয়ে এসেছিল এসবিএসটিসি (SBSTC)। তাছাড়া আসানসোল শহরে ইলেকট্রিক বাস চালানোর জন্য সেখানকার ডিপোতে চার্জিং স্টেশন তৈরি করা হবে। পাশাপাশি আগামী দিনে বর্ধমান বাঁকুড়া জেলায় ইলেকট্রিক বাস চালানো হবে বলেও জানিয়েছে এসবিএসটিসির কর্তৃপক্ষ।

SBSTC which routes will the new e-buses operate in Durgapur and Asansol

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা না এলে অপেক্ষা নয়, এই নম্বরে ফোন করেই জানান অভিযোগ

প্রসঙ্গত এই বাসগুলি পরিবেশ বান্ধব হয়। যার ফলে দুয়ার নির্গমনের দিক থেকে উদ্বেগ থাকে না। অন্যদিকে ডিজেল বা সিএনজির খরচ ও বাঁচে এর ফলে। পাশাপাশি নির্ভরশীল থাকতে হয় না আমদানি করা জ্বালানির উপর।

এর আগে ২০২৫ সালেই দুর্গাপুরে ইলেকট্রিক টাউন সার্ভিস বাস চালু করেছিল SBSTC। সে বার ২টি বাস দিয়ে পরিষেবা চালু করা হয়েছিল।

এছাড়াও দুর্গাপুর স্টেশন, দুর্গাপুরের সিটিসেন্টার, স্টিল টাউনশিপ এবং আরও নানা জায়গার মধ্যে চলাচল করার কথা হয়েছিল ওই বাসের (SBSTC)।