বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে অতিথি হঠাৎ করে এলে তখন তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তার ওপর যদি নিরামিষের দিন হয় তাহলে চিন্তা বেড়ে যায় দ্বিগুণ। তবে চিন্তা করে লাভ নেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেখানে আপনি পনির দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু কোফতা। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পনির কোফতা (Recipe)
বাড়িতে যদি পনির থাকে তাহলে একঘেয়ে ঝোল রান্না করে ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি। দেখে নিন চটপট কিভাবে বানিয়ে ফেলতে পারবেন পনির কোফতা। রইল তার সহজ রেসিপি (Recipe)।

আরও পড়ুন: আজকের সোনা-রুপোর লেটেস্ট রেট দেখে নিন (০৩. ০৭. ২৬)
উপকরণ: পনির ২০০ গ্রাম, সিদ্ধ পেঁয়াজ বাটা ৩ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাজু-চারমগজ-ক্ষীর বাটা ৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, টক দই ৪ চা চামচ, গোটা গরম মশলা ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল ৪ চা চামচ, ঘি ১ চা চামচ, কেশর ৭-৮টি, ক্রিম আধ কাপ, পেস্তা কুচি ১ চা চামচ, আমন্ড কুচি ১ চা চামচ, কাজু কুচি ১ চা চামচ, কিশমিশ ১০-১২টি, নুন-চিনি পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে নুন-চিনি দিয়ে পনির মেখে নিন। অল্প কিছুটা পনির কেশর দিয়ে মেখে বাদামকুচি মিশিয়ে পুর তৈরি করুন। কড়াইয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে কোফতা। এ বার কড়াইয়ে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। গন্ধ বেরলে আদা-রসুন বাটা দিতে হবে। সিদ্ধ পেঁয়াজ বাটাও দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন, হলুদ দিয়ে ভাল করে কষতে হবে। কষা হয়ে তেল বেরতে শুরু করলে গরম জল দিন। গ্রেভি ফুটে উঠলে কোফতা দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













