চিন্তার মাঝেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী, জানালেন কারা আর টাকা পাবেন না

Published on:

Published on:

annapurna yojana(34)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বর্তমানে চর্চার শিরোনামে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পে প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনায় কারা বাদ, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে কারণ ওই আবেদনকারীরা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারেননি। মুখ্যমন্ত্রী বলেন, আবেদনপত্র খতিয়ে দেখার পর ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলাকে এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। যাঁরা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, প্রায় ২৭ লক্ষ মহিলার নাম এমনভাবে তালিকাভুক্ত ছিল, যাঁদের মধ্যে কেউ ভারতীয় নন, কারও নাম ভোটার তালিকায় নেই, আবার কোথাও মৃত ব্যক্তিরও হদিস মিলেছিল। একাধিক ব্যক্তির নাম তিনটি আলাদা ভোটার তালিকায় রয়েছে এবং একই সঙ্গে তিনটি পৃথক অ্যাকাউন্টে সরকারি অনুদান জমা পড়ছিল এমনও পাওয়া গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

সরকারি অর্থ শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের জন্যই বরাদ্দ। তাই নিয়ম মেনেই এই ধরনের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসে CAA-এর অধীনে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আপাতত কোনও ভাতা বন্ধ করা হবে না।

annapurna yojana(31)

আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ! ২১ জুলাইয়ের সভা নিয়ে মমতাদের বড় নির্দেশ জাস্টিস সিংহ রায়ের

CAA-র আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সকল ব্যক্তি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আপাতত সুবিধা পাবেন যাঁদের মামলা ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে তারাও। ট্রাইবুনালে বিচারাধীনরা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরকারি ভাতা পেতে থাকবেন। অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে ‘যোগ্য’ হয়েও পাননি বলে একাধিক অভিযোগ সামনে আসছে। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যাঁরা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। কেউ বঞ্চিত হবেন না।