বিনামূল্যে পাওয়া যাবে জমির দাগ-খতিয়ানের তথ্য! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Published on:

Published on:

Digital land record information download free Government of West Bengal new decision
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটে জিতে ক্ষমতায় আসার পর থেকে সোনার বাংলাকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। এবার নাগরিক পরিষেবাকে আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার থেকে জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর কোনও টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে এই ঘোষণা করেছেন।

ফের বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের | (Government of West Bengal)

বৃহস্পতিবার রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার (ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস) দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুক্রবার সেই বিজ্ঞপ্তি নিজের সমাজমাধ্যমে শেয়ার করে জনগণের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ CBI-এর সর্বশেষ চার্জশিটে নাম থাকলেও আদালতে অনুপস্থিত! এবার মানিকের উপর রেগে লাল বিচারক

শুভেন্দু জানান, নাগরিক পরিষেবা স্বচ্ছ, ঝামেলামুক্ত ও সহজলভ্য করতে এই রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি লেখেন, “আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় করত তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করেছি।“

শুভেন্দু অধিকারীর পোস্টঃ ক্লিক করুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে জমির দাগ ও খতিয়ানের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনও আবেদন ফি অথবা প্রমাণীকরণ ফি দিতে হবে না।

শুভেন্দু লেখেন, “এই পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে সকল জমির মালিক, বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়”।

Government of West Bengal notification

এই বিষয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, নাগরিকদের জন্য সরকারি পরিষেবাকে আরও বেশি সহজলভ্য করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই উদ্যোগের ফলে রাজ্যবাসীর অনেকখানি আর্থিক সাশ্রয় হবে বলেও মনে করছেন অনেকে।