বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পরেই একের পর এক প্রকল্প শুরু হচ্ছে। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের সঙ্গেই বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) নিয়েও চলছে উন্মাদনা। সমাজের প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা শুরু করা হয় সরকারের তরফে।
সরকারি শিবিরে বার্ধক্য ভাতার (Bardhakya Bhata) আবেদন
কিছুদিন আগে জনকল্যাণ শিবিরে একাধিক সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। বার্ধক্য ভাতা নিয়েও সেবার অনেক প্রশ্ন ছিল আমজনতার। বিধবা ও বার্ধক্য ভাতার আবেদন গত জনকল্যাণ শিবিরে করতে না পারলেও আগামী দিনে শিবিরগুলিতে করা যাবে আবেদন। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, শিবির শেষ হওয়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদন পত্র পৌঁছে দেবে। ফর্ম পূরণ করতেও সাহায্য করবেন তারা।

বাড়ানো হয়েছে টাকা: সম্প্রতি রাজ্য বাজেটে বার্ধক্য ভাতার টাকাও বাড়ানো হয়েছে। এর মাঝেই এই প্রকল্প নিয়ে এল বড় আপডেট। জানা গিয়েছে, যাদের নাম আগে থেকেই বার্ধক্য ভাতার তালিকায় ছিল তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ভাতার (Bardhakya Bhata) টাকা।
আরও পড়ুন : প্রিমিয়াম ট্রেনে অত্যাধুনিক সুবিধা, বন্দে ভারত নাকি শতাব্দী কোনটা বেছে নেবেন?
কারা করবেন নতুন আবেদন: নতুন করে যারা ফর্ম ফিল আপ করতে চান তাদের আবেদন পত্র জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে আবেদনকারীদের।
আরও পড়ুন : রাতের সফরে আর চিন্তা নেই, শিয়ালদহ-রানাঘাট লোকাল এবার চলবে কৃষ্ণনগর পর্যন্ত
তথ্য যাচাই করার জন্য আপনার এলাকার শিবিরগুলিতে যেতে পারেন। অন্নপূর্ণা, আয়ুষ্মান ভারত থেকে সমস্ত সরকারি প্রকল্পের তথ্য এখানে পাওয়া যাবে।













