পিএম কিষাণের টাকা পান? এই ৩ কারণে নাও মিলতে পারে পরবর্তী কিস্তি, জরুরি আপডেট জানুন

Published on:

Published on:

These three reason might stop PM Kisan Yojana next installment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কোটি কোটি কৃষকের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আনা হয়েছে বহু প্রকল্প। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। সম্প্রতি এই প্রকল্পের (Government Scheme) ২৩তম কিস্তি প্রদান করেছে কেন্দ্র। সেই টাকা পেলেও, তিনটি কারণে কিন্তু উপভোক্তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে।

পিএম কিষাণ যোজনা নিয়ে জরুরি আপডেট | (PM Kisan Yojana)

রিপোর্ট বলছে, এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা পেলেই যে ২৪তম কিস্তিও নিশ্চিতভাবে মিলবে এমনটা নয়। সরকারের নির্ধারিত কিছু নিয়ম না মানা হলে উপভোক্তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। অর্থাৎ তাঁদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা নাও আসতে পারে।

আরও পড়ুনঃ প্রসেনজিতের ঝুলিতে ‘শাহি উপহার’! বুম্বাদার হাতে বিশেষ গিফট তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

কী কী কারণে পিএম কিষাণ যোজনার টাকা আটকে যেতে পারে?

জানা যাচ্ছে, মূলত তিনটি কারণে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। সেগুলি হল-

১) উপভোক্তাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ না হয়ে থাকলে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। সেই কারণে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা তা অবশ্যই চেক করে নেওয়া উচিত। বাড়ি বসে পিএম কিষাণ যোজনার পোর্টালের মাধ্যমে অথবা বাড়ির কাছাকাছি কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি করা যায়।

২) ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তথা ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ যোজনার টাকা ট্রান্সফার করে সরকার। সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে পরবর্তী কিস্তির টাকা নাও মিলতে পারে। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এনপিসিআইয়ের সার্ভারে ম্যাপ না করা থাকে কিংবা ব্যাঙ্কের তরফে আধার সিডিং বাতিল হয়ে যায় তাহলেও পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না।

৩) উপভোক্তার জমির নথির ডিজিটাল যাচাই সম্পূর্ণ না হলেও পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কোনও কারণে যদি উপভোক্তার রাজ্যের কৃষি দফতর বা সংশ্লিষ্ট আধিকারিক জমির তথ্য ওয়েবসাইটে ‘নো’ হিসেবে চিহ্নিত করে দেন, তাহলেও টাকা পেতে সমস্যা হতে পারে।

PM Kisan Yojana

গত জুন মাসে বাংলার তারকেশ্বর থেকে পিএম কিষাণ যোজনার ২৩তম কিস্তি প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় সাড়ে ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার ২৪তম কিস্তির অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা।