রিটার্ন মিলবে ৫ লক্ষের বেশি! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার

Published on:

Published on:

Post Office National Savings Recurring Deposit Scheme return benefits explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কেউ এই টাকা সংসারের প্রয়োজনে খরচ করবে বলে ভাবছেন, কেউ আবার পরিকল্পনা করছেন বিনিয়োগের (Investment)। আপনিও যদি এই টাকা সঞ্চয় করতে চান, তাহলে একটি ভাল অপশন হতে পারে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম (Recurring Deposit Scheme)।

মাসে মাসে ৩ হাজার জমা করে ৫ লক্ষের বেশি রিটার্ন | (Recurring Deposit Scheme)

সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন বহু মানুষ। রেকারিং ডিপোজিট স্কিমেও ইনভেস্ট করেছেন অনেকে। এই স্কিমে যদি মাসে মাসে ৩ হাজার টাকা করে সঞ্চয় করা হয়, তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৫ লক্ষের বেশি টাকা ফেরত পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ বুধবার মিছিল করতে পারবে তৃণমূল! লোকসংখ্যা, সময়সীমা, রুট বেঁধে অনুমতি দিল হাইকোর্ট

মাসে মাসে ৩ হাজার টাকা জমা করে ৫ লক্ষের বেশি রিটার্ন পেতে গেলে ১০ বছর ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে। বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে বাৎসরিক সুদের হার ৬.৭ শতাংশ। দরকার পড়লে মেয়াদ বৃদ্ধি, ঋণ সহ একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়।

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিমের খুঁটিনাটি

অন্নপূর্ণা যোজনার কোনও উপভোক্তা যদি ৩ হাজার টাকা মাসিক ভাতা ১০ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তাঁর সঞ্চয়ীকৃত অর্থের পরিমাণ হবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। আনুমানিক সুদের পরিমাণ, ১ লক্ষ ৫২ হাজার ৫৬৫ টাকা। সব মিলিয়ে ম্যাচুরিটির পর মোট ৫ লক্ষ ১২ হাজার ৫৬৫ টাকা পাওয়া যাবে।

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ মূলত ৫ বছর। তবে কেউ চাইলে মেয়াদ শেষে আরও ৫ বছরের জন্য তা বাড়াতে পারেন। এছাড়া এই স্কিমে ঋণের সুবিধাও রয়েছে।

Post Office National Savings Recurring Deposit Scheme

অ্যাকাউন্ট খোলার যোগ্যতা

অ্যাকাউন্ট খুলতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই ভারতীয় হতে হবে। সিঙ্গেল ও জয়েন্ট, দুই রকম অ্যাকাউন্টই খোলা যায়। বাবা-মা চাইলে সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সন্তানের বয়স ১০ বছর অথবা তার বেশি হলে নিজের নামে অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্টে অন্তত ১০০ টাকা জমা রাখতে হয়। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম সর্বোচ্চ সীমা নেই।

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিমে একাধিক সুযোগ সুবিধার পাশাপাশি উল্লেখযোগ্য রিটার্ন পাওয়া যায়। তাই অন্নপূর্ণা যোজনার কোনও উপভোক্তা যদি মাসিক ভাতা জমিয়ে ভাল রিটার্ন পেতে চান তাহলে এই স্কিম বেছে নিতেই পারেন।