বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে বর্ষার প্রভাব এখন বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। রবিবারও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে আপাতত তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
রবিবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা থেকে মাঝারি গতিতে হাওয়া বইবে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মাত্র ৫ মিনিটে মিলবে আয়ুষ্মান কার্ড! চালু হল কেন্দ্রের নতুন WhatsApp পরিষেবা
বৃষ্টির কারণে গত কয়েক দিনের তুলনায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) গরম অনেকটাই কমেছে। তবে বৃষ্টি থেমে গেলে ভ্যাপসা গরমের অস্বস্তি থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। তাই আপাতত বর্ষার আবহই বজায় থাকবে।













