বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক (HDFC Bank) এবার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই ব্যাঙ্ক এবার পর্যায়ক্রমে ব্যাকএন্ড অপারেশনে কর্মরত কর্মীদের (Employees) গ্রাহক পরিষেবা বিভাগে স্থানান্তর করবে। এর মানে হল, ওই কর্মচারীরা এখন ব্রাঞ্চে আসা গ্রাহকদের (Customers) সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাঁদের সমস্যার সমাধান করবেন।
কী জানিয়েছে ব্যাঙ্ক (HDFC Bank)?
ইতিমধ্যেই HDFC ব্যাঙ্ক জানিয়েছে যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI এবং নতুন প্রযুক্তির সাহায্যে ব্যাকএন্ডের একাধিক কাজ আগের চেয়ে দ্রুত ও সহজ হয়ে উঠেছে। যা কর্মীদের সক্ষমতার আরও ভালো ব্যবহারে সহায়তা করবে। HDFC ব্যাঙ্কের MD তথা CEO শশীধর জগদীশান ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন।

কোন কোন বিষয়ের ওপর রয়েছে মনোযোগ: ব্যাঙ্ক জানিয়েছে যে, কম্পিউটার এবং নতুন প্রযুক্তির কারণে, পূর্বে কর্মচারীরা যে কাজগুলি করতেন, সেগুলি এখন করা আরও সহজ হয়ে গেছে। তাই, ব্যাঙ্ক সেই কর্মচারীদের তাঁদের পদ থেকে সরিয়ে গ্রাহকদের সুবিধার্থে ফ্রন্টলাইন রোলে নিযুক্ত করছে। এখন ব্যাঙ্কে জন্য ২ টি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, অনলাইন জালিয়াতি প্রতিরোধ করা, এবং দ্বিতীয়ত, গ্রাহকদের অভিযোগ ও বিরোধ দ্রুত নিষ্পত্তি করা। ওই ব্যাঙ্ক গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার জন্য তার ফ্রন্টলাইন কর্মীদের নতুন ডিজিটাল সরঞ্জাম এবং বিস্তারিত তথ্য সরবরাহ করছে।
আরও পড়ুন: ‘আমরা বড় ভুল করেছি…’, T20 সিরিজের শোচনীয় ফলাফলে হতাশ শ্রেয়স, জানালেন পরাজয়ের কারণ
সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে AI: জগদীশান জানিয়েছেন যে, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের প্রসারের ফলে সাইবার আক্রমণ আগের চেয়ে অনেক বেশি অত্যাধুনিক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কটি তার সাইবার নিরাপত্তা ব্যবস্থা ক্রমাগত জোরদার করছে। তিনি আরও বলেছেন, ব্যাঙ্কটি পর্যায়ক্রমে তার নিরাপত্তা প্রক্রিয়ায় AI বেসড প্রযুক্তি অন্তর্ভুক্ত করা শুরু করেছে। এর ফলে সন্দেহজনক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা যায়, যা নিরাপত্তা দলগুলিকে আরও দ্রুত ও নির্ভুলভাবে ব্যবস্থা নিতে সক্ষম করে।
আরও পড়ুন: খেলেছিলেন এবারের বিশ্বকাপে! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তরুণ ফুটবলার
ছোট শহর ও গ্রামের ব্রাঞ্চগুলি গুরুত্বপূর্ণ: জানিয়ে রাখি যে, বর্তমানে HDFC ব্যাঙ্ক কম্পিউটার এবং AI-তে প্রচুর বিনিয়োগ করছে। ব্যাঙ্কের CEO স্পষ্ট করেছেন যে, ভারতের ছোট শহর ও গ্রামের গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ব্রাঞ্চগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি জনগণের আস্থা অর্জনের জন্য ব্যাঙ্কের ফিজিক্যাল ব্রাঞ্চ থাকাও খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে, ইতিমধ্যেই HDFC ব্যাঙ্ক Neev’ নামে নিজস্ব একটি AI প্ল্যাটফর্ম তৈরি করেছে। এটি ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থাগুলি ২৪/৭ পর্যবেক্ষণ করে। এছাড়াও, ব্যাঙ্কে কোনও অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হলে, Neev’ AI সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে ব্যাঙ্কের টিমকে সতর্ক করে দেয়, যাতে সময়মতো জালিয়াতি বন্ধ করা যায়।













