অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! টাকা না পাওয়া আবেদনকারীদের কমল চিন্তা

Published on:

Published on:

Government scheme Annapurna Yojana latest update on verification and form edit
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করলেই সবাইকে টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এই প্রকল্পের (Government Scheme) বেশ কিছু শর্ত রয়েছে। সেই অনুযায়ী ঝাড়াই-বাছাই করে প্রকৃত উপভোক্তাদের বেছে নেওয়া হচ্ছে। এদিকে টাকা না পেয়ে অনেকেই চিন্তায় পড়েছেন। এই আবহে সামনে এল নতুন আপডেট। তাতে চিন্তা কমতে পারে টাকা না পাওয়া বহু আবেদনকারীর।

অন্নপূর্ণা যোজনার জরুরি আপডেট | (Annapurna Yojana)

সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে অন্নপূর্ণা যোজনার সকল আবেদনকারীদের আশ্বস্ত করে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কারও চিন্তা করার দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়ে দিয়েছিল। দেড় মাসের মধ্যে ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা দিয়েছি। বাকি যারা যোগ্য রয়েছেন তাঁরাও পাবেন।“

আরও পড়ুনঃ ভারতেও চালু হচ্ছে বুলেট ট্রেন! কবে থেকে চলবে? দিনক্ষণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

শুভেন্দু আরও জানান, অযোগ্য কেউ যাতে এই সরকারি প্রকল্পের টাকা না পান সেই কারণে ভেরিফিকেশন চলবে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পর টাকা না পাওয়া বহু আবেদনকারী কিছুটা স্বস্তি পেয়েছেন।

এছাড়া আগেই জানা গিয়েছিল, অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি ‘এডিট’ অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে ফর্মে কোথাও কোনও ভুল তথ্য থাকলে তা সংশোধন করে নেওয়া যাবে। এই পদক্ষেপের ফলে ফর্মে ভুল তথ্য অথবা কোনও ত্রুটির কারণে যারা টাকা পাননি অথবা যাদের আবেদন ভেরিফিকেশনে আটকে গিয়েছে তাঁদের অনেকটা সুরাহা হবে।

Annapurna Yojana(43)

অন্নপূর্ণা যোজনার যাবতীয় সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্য সরকার। যাদের আবেদনের স্টেটাস ‘রিজেক্টেড’ অথবা ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছিল, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। কোনও যোগ্য মহিলা যাতে বাদ না যায় ও কোনও অযোগ্য যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য।