মাথায় উঠবে ‘রাজমুকুট’, দিঘায় জগন্নাথের জন্য পুরী থেকে আসছে বিশেষ উপহার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই রথযাত্রা (Digha Jagannath Temple)। পুরীতে জগন্নাথ ধামের পাশাপাশি গত বছর থেকে দিঘাতেও শুরু হয়েছে মহাপ্রভুর আরাধনা। এবছরও রথ উপলক্ষে বড়সড় আয়োজন হতে চলেছে দিঘা মন্দিরে। এমনিতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘার মন্দির তৈরি, জগন্নাথ ‘ধাম’ নাম দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। তবে রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে ওড়িশা সরকারের সঙ্গে সমীকরণ বদলেছে বাংলার। তাই এবার রথযাত্রার আয়োজনেও থাকছে বিশেষ ছোঁয়া। ।

পুরীর রাজমুকুটে সাজবেন দিঘার (Digha Jagannath Temple) জগন্নাথদেব

জানা যাচ্ছে, এবার রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রাজবেশে থাকছে এক বিশেষ সংযোজন। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে তাঁরা রথে উঠবেন বলে জানা যাচ্ছে। এবার রথযাত্রা উপলক্ষে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার।

Digha Jagannath Temple rathyatra preparation

পুরোদমে চলছে প্রস্তুতি: রথের উৎসবের প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে বলে জানা যাচ্ছে। রাস্তা সংস্কার থেকে আলোকসজ্জার কাজও প্রায় শেষের দিকে। দিঘার মন্দিরের (Digha Jagannath Temple) প্রধান পুরোহিত তথা মন্দিরের ট্রাস্টির সদস্য রাধারমণ দাস জানান, বিগ্রহদের জন্য পুরী থেকে আনা হচ্ছে রাজমুকুট। বিশেষ পোশাকও তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন : শুক্রবার চাকা গড়াবে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের, রুট-ভাড়া সহ সমগ্র খুঁটিনাটি জানুন

কী জানালেন রাধারমণ দাস: বিগ্রহদের রাজবেশে সাজিয়ে ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে তাঁদের রথে তোলা হবে বলে জানা গিয়েছে। রাধারমণ দাস আরও জানান, গতবার রথের চাকায় সমস্যা হয়েছিল। এবার নতুন চারটি চাকা লাগানো হয়েছে। তা নিয়ন্ত্রণের জন্য স্টিয়ারিং ও ব্রেকও থাকছে।

আরও পড়ুন : ঢেলে সাজছে পরিবহণ ব্যবস্থা, পুজোর আগেই ৪৬৮ টি নতুন সরকারি বাস আনছে রাজ্য সরকার

অনুদানের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাধারমণ দাস বলেন, রথযাত্রার প্রস্তুতি শেষের মুখে। রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান করবেন শিশির অধিকারী।বিকেল ৩ টে থেকে সাড়ে ৩ টেয় শুরু হবে রথযাত্রা। মনে করা হচ্ছে, কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে দিঘায়।