বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই রাজ্যে আসছে নতুন সরকারি বাস (Government Bus)। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এই সরকারি বাসগুলি পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ইলেকট্রিক ও সিএনজি মিলিয়ে মোট ৪৬৮ টি নতুন বাস পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার নতুন সরকারি বাস পরিষেবার উদ্বোধনে এসে পরিবহণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
নতুন সরকারি বাস (Government Bus) চালু হতে চলেছে
তিনি বলেন, রাজ্য সরকার পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। কলকাতার রাস্তায় ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা চালুর পাশাপাশি হুডখোলা দোতলা বাস চালানো হবে বলে জানা যাচ্ছে। সরকারি বাসে সিসিটিভি ক্যামেরা জিপিএস সিস্টেম বসানোর পরিকল্পনাও রয়েছে বলে খবর।

কী বললেন অর্জুন সিং: প্রাক্তন তৃণমূল সরকারেরও তীব্র সমালোচনা করেন অর্জুন সিং। পরিবহণ মন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে পরিবহণ দপ্তরে দুর্নীতি ভরে গিয়েছিল। এখনও কিছু কর্মী আছেন যারা এই সরকারকে বদনাম করতে চাইছেন। কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাকে শাস্তি দেওয়া হবে বলেও জানান অর্জুন সিং।
আরও পড়ুন : বর্ষায় ডুয়ার্সে বেড়াতে গেলে ঘুরে আসুন এই ৫ জায়গায়
সরকারি বাসের উন্নয়ন: সরকারি বাসের (Government Bus) বেহাল অবস্থা নিয়ে এখনও অভিযোগ ওঠে। এ বিষয়ে অর্জুন সিং বলেন, বাসের নতুন টায়ার বা পার্টস অনেকে বাইরে বিক্রি করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।
আরও পড়ুন : শুক্রবার চাকা গড়াবে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের, রুট-ভাড়া সহ সমগ্র খুঁটিনাটি জানুন
অর্জুন সিং আরও বলেন, রাতভর বাস পরিষেবা চালানোর কথা ভাবছেন তিনি। সেইমতো পরিকাঠামো তৈরির কাজও চলছে বলে জানান তিনি।













