বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa Fish) মরশুম মানেই ভোজন রসিকদের পোয়াবারো। ডায়মন্ডহারবার, নামখানা থেকে ইলিশ আসছে কলকাতার বাজারে। উপরন্তু এবার পুজোতে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এবার ভোজন রসিকদের পাতে ভালোই ইলিশ পড়বে বলে মনে করা হচ্ছে।
কী পুষ্টিগুণ রয়েছে ইলিশ (Hilsa Fish) মাছে?
জানা যাচ্ছে, এবার পুজোয় ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। ইলিশপ্রেমীদের মুখে তাই চওড়া হাসি। কারণ শুধু স্বাদেই তো নয়, পুষ্টিগুণের দিক থেকেও ইলিশের জুড়ি মেলা ভার। ইলিশে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক এর মতো উপাদান।

কী হয় ইলিশ খেলে: মস্তিষ্ক, চোখের স্বাস্থ্য বজায় রাখে ইলিশ। ১০০ গ্রাম ইলিশে থাকে প্রায় ২১.৮ গ্রাম প্রোটিন। পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, নায়সিন, ভিটামিন, ট্রিপ্টোফ্যান, বি১২, সোডিয়ামের মতো উপাদান। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
আরও পড়ুন : ঢেলে সাজছে পরিবহণ ব্যবস্থা, পুজোর আগেই ৪৬৮ টি নতুন সরকারি বাস আনছে রাজ্য সরকার
হার্টের রোগীদের জন্য ইলিশ: পুষ্টিবিদদের মতে, হার্টের রোগীদের জন্য ইলিশ (Hilsa Fish) খুবই ভালো। হার্টের স্বাস্থ্যের জন্য সপ্তাহে একবার ইলিশ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। ইলিশে যথেষ্ট পরিমাণে মিনারেলস থাকায় তা মস্তিষ্কের গঠন ভালো করে। শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায় এই মাছ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, আর্থ্রাইটিসের সমস্যা দূরে রাখে ইলিশ।
আরও পড়ুন : মাথায় উঠবে ‘রাজমুকুট’, দিঘায় জগন্নাথের জন্য পুরী থেকে আসছে বিশেষ উপহার
ডিপ্রেশন কম করে ইলিশ। ভিটামিন এ রয়েছে ইলিশে, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। ত্বক ও চুলও ভালো রাখে ইলিশ।













