৩ নয়, আরও বেশি বাড়তে পারে DA! সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের (Pensioners) ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রভাব কমাতে এবং মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের স্বস্তি দিতে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করা হয়। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ফের এক দফায় বাড়তে পারে।

ফের ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র সরকার | Dearness Allowance

সাধারণত মার্চ ও অক্টোবর মাসে নতুন ঘোষণা করা হয় এবং জানুয়ারি ও জুলাই মাসে তা কার্যকর করা হয়। চলতি বছর এপ্রিল মাসে সর্বশেষ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেই সময় কেন্দ্র ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করেছিল মহার্ঘ ভাতা। এবার কত শতাংশ ডিএ বাড়বে? সে নিয়ে চর্চার মাঝেই সামনে এল বড় আপডেট।

শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য (AICPI-IW) সূচকের উপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। মার্চ এর জন্য AICPI-IW-এর তথ্য অনুযায়ী সূচকটি ছিল ১৪৯.১ যা এপ্রিলে ১৪৯.৯ এবং মে-তে দাঁড়ায় ১৫০.৮। অনুমান করা হচ্ছে এই সূচকটি এবার ১৫১.৭ হবে। জুন মাসেও এটি মে-এর মতো প্রায় একই হারে বৃদ্ধি পাবে বলে একাধিক রিপোর্টে আশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জুন মাসে খুচরা মূল্যস্ফীতি বেড়ে ৪.৩৮% হয়েছে আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২% হয়েছে। সবমিলিয়ে সরকারি কর্মচারীদের ৩-৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদিও জুনের পরিসংখ্যান এখনও সামনে আসেনি। চূড়ান্ত সংশোধনটি জুন ২০২৬-এর AICPI-IW তথ্য এবং সরকারের অনুমোদনের ওপর ভিত্তি করে ঠিক হবে।

Amid 8th Pay Commission speculation Dearness Allowance DA hike update for Central Government employees

আরও পড়ুন: বেকারভাতা যুবশক্তির টাকা পেতে ‘এই’ নথি লাগবেই? কালেক্ট করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভিড়

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩-৪% বেড়ে যেতে পারে। সকলে বর্তমানে জুলাইয়ের অপেক্ষায়। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে বলে জানা যাচ্ছে।