বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে সবেতেই মিশছে ভেজাল। বাদ নেই খাবারও। মহারাষ্ট্রে সম্প্রতি দুধে ভেজাল মেশানোর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। সিন্থেটিক দুধে (Milk) সস্তার গুঁড়ো দুধ, পাম অয়েল, ডিটারজেন্টের উপাদান মেশানোর অভিযোগও উঠেছে। গত ছয় মাসে ২.৩ কোটিরও বেশি লিটার সন্দেহজনক ভেজাল দুধ বাজারে পৌঁছেছে বলে অভিযোগ। এতে শরীরে নানান ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
দুধ (Milk) খাঁটি কিনা কীভাবে যাচাই করবেন?
অনেকেই বাড়িতে নিয়মিত গরুর দুধ নিয়ে থাকেন। তা খাঁটি কিনা যাচাই করুন কয়েকটি সহজ উপায়ে। খাঁটি দুধ তুলনামূলক গাঢ় হয়। কাঁচ বা টাইলসের মতো মসৃণ জায়গায় এক ফোঁটা দুধ ফেলুন। তারপর তা সোজা করে দাঁড় করান। দুধ খাঁটি হলে তা ধীরে ধীরে নেমে আসবে আর সাদা দাগ রেখে যাবে। দুধে জল মেশানো থাকলে তা দ্রুত গড়িয়ে যাবে, কোনোরকম দাগ প্রায় পড়বে না।

গন্ধে বোঝা যায়: গন্ধেও চেনা যায় দুধ। খাঁটি দুধের গন্ধ হালকা হবে। সিন্থেটিক দুধ হলে অনেক সময় সাবানের তীব্র গন্ধ পাওয়া যায়। দুধের মধ্যে কয়েক ফোঁটা আয়োডিন সলিউশন ফেলুন। রঙ যদি নীল হয়ে যায় তবে তাতে স্টার্চ থাকতে পারে। রঙ না বদলালে তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন : দেড় ঘন্টাতেই কলকাতা থেকে দার্জিলিং, কবে গড়াবে প্রথম বুলেট ট্রেনের চাকা?
দুধ ফুটিয়ে দেখুন: দুধ (Milk) গরম করার সময় খেয়াল করুন তাড়াতাড়ি ঘন হয়ে গেল কিনা। কিংবা গরম করা মাত্রই হালকা হলুদ হয়ে গেল কিনা। এমনটা হলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে। দুধে ডিটারজেন্টের উপাদান আছে কিনা তা চেক করুন সহজে।
আরও পড়ুন : ভেটকি নয়, ইলিশের ফিশ ফ্রাই! বাড়িতেই কাঁটা বেছে এভাবে বানান, রইল রেসিপি
সমপরিমাণ দুধ ও জল একটি কাঁচের গ্লাসে নিয়ে ভালো করে ঝাঁকান। অনেকক্ষণ ঘন ফেনা থাকলে তাতে ডিটারজেন্ট মেশানো থাকতে পারে। ফেনা স্বাভাবিক হলে এবং দ্রুত মিলিয়ে গেলে তা খাঁটি বলে ধরে নেওয়া যেতে পারে। ভেজাল দুধ থেকে বাঁচতে বিশ্বস্ত ডেয়ারির দুধ কিনুন। প্যাকেটের সিল, তারিখ, মেয়াদও চেক করে নিন।













