দুধ কিনতে গিয়ে নিখোঁজ! শুটার দময়ন্তী সেনের পরিবারের সঙ্গে দেখা করলেন ক্রীড়ামন্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নিখোঁজ শুটার দময়ন্তী সেনের (Damayanti Sen) পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে দময়ন্তীকে খোঁজার ব্যাপারে সবরকম চেষ্টা চালানোর কথা বলেছেন তিনি। রাজ্যের প্রতিভাবান শুটারকে খোঁজার জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রথের দিন নিখোঁজ হন দময়ন্তী (Damayanti Sen)

রথের দিন, বৃহস্পতিবার সকাল নটা নাগাদ দুধ কিনতে বেরিয়েছিলেন দময়ন্তী। সাড়ে নটা বেজে গেলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা তখনও ভেবেছিলেন, তিনি হয়তো নদীর ধারে প্রাতঃভ্রমণে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়েও দেখা মেলেনি দময়ন্তীর। তারপরেই পরিবারের তরফে থানায় যোগাযোগ করা হয়।

Sports minister met with damayanti sen family

সিসিটিভি ফুটেজে দেখা: পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাওড়া স্টেশনে দেখা মিলেছে দময়ন্তীর। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ৯ টা ৪৬ নাগাদ হাওড়া স্টেশনে ঢোকেন তিনি। ১০ টা ১ এ শেষ তাঁকে দেখা যায় ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে। দময়ন্তীর পরিবারের দাবি, ওই সময় ওই প্ল্যাটফর্মে আরামবাগ, বর্ধমানের লোকাল ট্রেন থাকে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্তও কোনও খোঁজ মেলেনি তাঁর।

আরও পড়ুন : ভেটকি নয়, ইলিশের ফিশ ফ্রাই! বাড়িতেই কাঁটা বেছে এভাবে বানান, রইল রেসিপি

কী ঘটেছিল আগের দিন: দময়ন্তীর (Damayanti Sen) বাবা জানান, মোবাইল ফোন বাড়িতেই ফেলে রেখে গিয়েছেন মেয়ে। বেরোনোর সময় তাঁর পরনে ছিল গোলাপি পোশাক। পরিবারের দাবি অনুযায়ী, বুধবার তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন দময়ন্তী। মোবাইল নিজের কাছেই রেখেছিলেন তিনি। কোনো রকম অশান্তির আঁচ মেলেনি বলেই পরিবার সূত্রে খবর।

আরও পড়ুন : বাড়িতে আনা গরুর দুধে ডিটারজেন্ট মেশানো? কীভাবে যাচাই করবেন?

হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। দময়ন্তীর বাবা জানান, সোশ্যাল মিডিয়ায় জানানোর পর থেকে একাধিক ফোন এসেছে। কিন্তু কোনোটাই নির্ভরযোগ্য তথ্য নয় বলেই জানা গিয়েছে।