বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। ঠিক এই আবহেই গোয়া (Goa) সরকার রাজ্যে বৈদ্যুতিক যানবাহন তথা EV-র প্রচারের জন্য একটি নতুন নীতি চালু করার প্রস্তুতি নিচ্ছে। যার মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত বাইক ট্যাক্সি (পাইলট) এবং অটো-রিকশা চালকদের বৈদ্যুতিক যানবাহন কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি (Subsidy) দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকার মনে করেছে যে, এর ফলে প্রচলিত পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের ওপর নির্ভরতা কমবে, দূষণ হ্রাস পাবে এবং চালকদের পরিচালন ব্যয়ও হ্রাস পাবে।
এই রাজ্যে EV (Electric Vehicles)-র ক্ষেত্রে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত সাবসিডি:
৭০ টি নতুন ইভি চার্জিং স্টেশনও স্থাপন করা হবে: সম্প্রতি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সভাপতিত্বে সম্পন্ন হওয়া এক বৈঠকে ওই রাজ্যে বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। সরকার গোয়াতে ৭০ টি নতুন EV চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে চার্জিং নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার ফলে বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং দূরপাল্লার ভ্রমণও আরও সহজ হবে।

বাইক ট্যাক্সি ও অটো চালকদের প্রতি বিশেষ মনোযোগ: সরকারের মতে, বাইক ট্যাক্সি ও অটোরিকশা চালকরা প্রতিদিন দীর্ঘ পথ যাতায়াত করেন এবং এতে তাঁদের জ্বালানি বাবদ উল্লেখযোগ্য খরচ হয়। তাই, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ করলে তাঁদের দৈনিক খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই কারণেই নতুন নীতিতে ভর্তুকির সুবিধা দিয়ে এই সেক্টরগুলিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে শুধু চালকদের আয়ই বাড়বে না, বরং ওই রাজ্যে পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থারও প্রসার ঘটবে।
আরও পড়ুন: রেহাই পাবে না শত্রুরা! ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে INS মালভান, চমকে দেবে এই যুদ্ধজাহাজের ক্ষমতা
বিদ্যমান EV নীতিটি নতুন করে সম্প্রসারিত হবে: জানিয়ে রাখি যে, গোয়ায় এর পূর্বেও বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য ইন্টেসিভ দিয়েছে। তবে, এই নতুন নীতির মাধ্যমে, সরকার ভর্তুকি ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। যাতে, আরও বেশি মানুষ EV গ্রহণে উৎসাহিত হতে পারেন। এর পাশাপাশি চার্জিং পরিকাঠামোও সম্প্রসারিত করা হবে। এর ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকারীরা।
আরও পড়ুন: উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী! কোথায় ছিলেন তিনি?
পরিবেশ ও অর্থনীতি উভয়ই লাভবান হবে: বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, বৈদ্যুতিক যানবাহনের বর্ধিত ব্যবহার কার্বন নিঃসরণ কমাবে এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করবে। এটি পরিবহণ সেক্টরকে আরও টেকসই করে তুলবে। এই পরিকল্পনা সফল হলে, গোয়া দেশের সেইসব রাজ্যগুলির মধ্যে অন্যতম হয়ে উঠতে পারে, যেখানে গণপরিবহণে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। এর পাশাপাশি সরকার আশা করছে যে, নতুন ইভি নীতিটি শুধু পরিবেশবান্ধব জ্বালানিরই প্রসার ঘটাবে না, বরং রাজ্যের পর্যটন-নির্ভর অর্থনীতিকেও প্রত্যক্ষভাবে লাভবান করে তুলবে।













