বাংলাহান্ট ডেস্ক : সমস্ত সরকারি থেকে বিভিন্ন বেসরকারি কাজেও প্রয়োজন হবে আধার কার্ড। তাই আধার কার্ডে সমস্ত তথ্য সঠিক রাখা, আধার আপডেট রাখা জরুরি। আর এবার থেকে আধার কার্ড (Aadhaar Card) তৈরি থেকে বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট সবটাই পাওয়া যাবে পোস্ট অফিসে।
আধার কার্ডের (Aadhaar Card) কাজ হবে পোস্ট অফিসে
আধার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ এখন হবে পোস্ট অফিসেই। নতুন আধার কার্ড তৈরি, বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক তথ্য আপডেট, সম্পূর্ণ বায়োমেট্রিক আপডেট, নথি আপডেটের পরিষেবা মিলবে পোস্ট অফিসেই।

কত খরচ হবে: West Bengal Postal Circle এর তরফে আধার সংক্রান্ত সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, যা হল 9477556939। এবার প্রশ্ন হল, আধারের বিভিন্ন পরিষেবার জন্য কত খরচ হবে? জানা যাচ্ছে, ০-৫ বছর এবং ৫ বছরের বেশি বয়সের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নতুন আধার কার্ড তৈরি করা যাবে। ৫-৭, ৭-১৫, ১৫-১৭ বছর বয়সের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট হবে বিনামূল্যে।
আরও পড়ুন : ভোটার লিস্টে নাম বাদ মানেই নাগরিকত্ব চলে যাওয়া? SIR মামলায় বিভ্রান্তি দূর করল সুপ্রিম কোর্ট
কী কী আপডেট: ডেমোক্রেটিক আপডেট ও নথি আপডেটের জন্য খরচ হবে ৭৫ টাকা করে। সম্পূর্ণ বায়োমেট্রিক আপডেটের (Aadhaar Card) ক্ষেত্রে খরচ ১২৫ টাকা। অর্থাৎ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য আপডেটের জন্য খরচ হবে ৭৫ টাকা। আঙুলের ছাপ, চোখের মণি, ছবি আপডেটের জন্য খরচ হবে ১২৫ টাকা।
আরও পড়ুন : বাড়িতে আনা গরুর দুধে ডিটারজেন্ট মেশানো? কীভাবে যাচাই করবেন?
আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। বিভিন্ন জরুরি কাজে প্রয়োজন হয় আধার কার্ড। এবার থেকে আধার সংক্রান্ত পরিষেবা মিলবে পোস্ট অফিসেই। এতে গ্রাহকদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।













