ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ! IPL খেলা ক্রিকেটারকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court orders immediate arrest of IPL playing cricketer in physical assault case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ব্যাট হাতে কাঁপিয়েছেন রঞ্জি ট্রফি থেকে আইপিএলের মঞ্চ। বাংলার সেই নামী ক্রিকেটারের (Cricketer) বিরুদ্ধে কয়েকদিন আগে ধর্ষণ, ব্ল্যাকমেলের মতো বিস্ফোরক অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আইপিএল খেলা ক্রিকেটারকে গ্রেফতারের নির্দেশ | (Calcutta High Court)

হাইকোর্ট জানিয়েছে, যত দ্রুত সম্ভব অভিযুক্ত ক্রিকেটারকে গ্রেফতার করতে হবে। একইসঙ্গে তাঁর ব্যবহৃত যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আরও পড়ুনঃ কাজের সময় মোবাইল ব্যবহার করলেই কড়া পদক্ষেপ! নির্দেশিকা জারি লালবাজারের

কয়েকদিন আগেই বাংলার এই ক্রিকেটারের বিরুদ্ধে হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক মেডিক্যাল ছাত্রী। তিনি দাবি করেন, ওই ক্রিকেটারের সঙ্গে তাঁর প্রায় তিন বছরেরও বেশি সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করা হয়। এমনকি ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগও এনেছিলেন নির্যাতিতা। তবে অভিযুক্ত ক্রিকেটার সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

জানা গিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮টি ধারায় মামলা করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। বর্তমানে তদন্ত চলছে। এর মাঝেই অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিল হাইকোর্ট।

এদিকে নির্যাতিতা অভিযোগ করেছিলেন, বাংলার এই বাঁ হাতি ব্যাটার তাঁদের গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। সেই কারণে অভিযুক্ত ক্রিকেটারের ব্যবহার করা যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Calcutta High Court

ধর্ষণ, ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত এই ক্রিকেটার এই মুহূর্তে বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে একজন। ব্যাট হাতে আইপিএল সহ একাধিক টুর্নামেন্ট কাঁপিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ। অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ওয়াকিবহাল মহল মনে করছে, ২৩ বছর বয়সী এই ক্রিকেটার যদি গ্রেফতার হন তাহলে তা তাঁর কেরিয়ারের জন্য বড় ধাক্কা হবে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ প্রমাণিত হলেও মহাবিপাকে পড়বেন তিনি। শেষমেশ কী হয় সেটাই দেখার।