পিএম সূর্য ঘর যোজনায় ডাবল লক্ষ্মীলাভ! কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফে ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

PM Surya Ghar Yojana extra state subsidy announced by CM Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাতেও চালু হয়ে গেল পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)। মঙ্গলবার এই প্রকল্প (Government Scheme) সম্বন্ধে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সূর্য ঘর যোজনায় কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। কত টাকা করে দেওয়া হবে সেটাও জানান তিনি।

রাজ্যে চালু পিএম সূর্য ঘর যোজনা | (PM Surya Ghar Yojana)

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই প্রকল্পের প্রথম পর্যায়ে বাংলার ১৮১০টি পরিবারে রুফটপ সোলার ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে জেলার নিরিখে হুগলি ও উত্তর ২৪ পরগনার সবচেয়ে বেশি পরিবার পিএম সূর্য ঘর যোজনার আওতায় এসেছে। এই দুই জেলা থেকে যথাক্রমে ২৩২টি ও ২৩৮টি পরিবার এই স্কিমের অধীন এসেছে।

আরও পড়ুনঃ বিনিয়োগ করলেই মাসিক আয় নিশ্চিত! পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের হিসাব বুঝুন

শুভেন্দু এদিন জানান, পিএম সূর্য ঘর যোজনায় কেন্দ্রের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয়। সেই সঙ্গে রাজ্য সরকারও অতিরিক্ত সহায়তা দেবে। তিনি বলেন, ১০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ৩০ হাজার টাকা ভর্তুকি দেবে, রাজ্য দেবে আরও ৫ হাজার টাকা। ২০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ভর্তুকির পরিমাণ যথাক্রমে ৬০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। ৩০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ৭৮ হাজার টাকা ও রাজ্যের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা দেওয়া হবে।

Surya Ghar Yojana

তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবারগুলির জন্যও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই পরিবারগুলি রাজ্যের কাছ থেকে অতিরিক্ত ১৫ হাজার টাকা পাবে। একইসঙ্গে শুভেন্দু জানান, এসটি-এসটি বাদে আর্থিকভাবে পিছিয়ে থাকা অন্যান্য পরিবারগুলিকেও আলাদা সহায়তা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে সরকার।

২০১৬ সালে পিএম সূর্য ঘর যোজনা শুরু হয়েছিল। এবার বাংলাতেও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের পথচলা শুরু হল। মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্য দ্রুত এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করতে আগ্রহী।