নিউটাউনের জোড়া খুনে চাঞ্চল্য! তদন্তে উঠে এল পরিবারেরই দুই সদস্যের নাম

Published on:

Published on:

Newtown double murder two family members detained
Follow

বাংলা হান্ট ডেস্ক: এক নৃশংস ঘটনায় সাক্ষী রইল নিউটাউন (NewTown)। পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের ২ সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই পরিবারের দুইজনের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের হাতে আটক হয়েছে ওই দুইজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

নিউটাউনে জোড়া খুন পরিবারের দুই সদস্য আটক (NewTown)

জানা যায়, বেশ কিছুদিন ধরেই নিউটাউন (NewTown) এর নতুন পুকুর ছাতনা এলাকায় একই পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধিতা চলছিল। মঙ্গলবার দিন বিবাদ এমন জায়গায় গড়ায় যেখানে হাতাহাতি থেকে মারামারি শুরু হয়ে যায়। আর এর পরই ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে অপরপক্ষ।

Newtown double murder two family members detained

আরও পড়ুন: ভোগান্তি এড়াতে আগে থেকেই পরিকল্পনা করুন! ২১ জুলাই শহরে যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা

ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যায় জৈনক বাপি মিস্ত্রি। পাশাপাশি এই ঘটনায় রক্তাক্ত অবস্থা উদ্ধার করা কয় পরিবারের আরো দুই সদস্য মোজাফফর মিস্ত্রি ও হোসেনারা বিবিকে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোজাফফর। এমন কি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে হোসেনারাও।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তিনি বাপির দুটো ভাই। জমি নিয়ে তাদের বাবা কাকাদের মধ্যে অশান্তি ছিল দীর্ঘদিন ধরেই। পরে দুই তুতো ভাই এবং তাদের পরিবারও ওই বিবাদে জড়িয়ে পড়ে।

যদিও এই ঘটনায় ইতিমধ্যে নিউটাউন পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিরোধিতার জেরেই এই খুন করা হয়েছে। নেপথ্যে আর অন্য কোন কারণ রয়েছে কিনা অথবা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে এই খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ওই দুটি দেহকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ বাহিনী মোতায়ন করেছে নিউ টাউন থানা (NewTown)।