তৃণমূল জমানায় ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্রের রমরমা? জেলায় জেলায় এবার ভেরিফিকেশনের নির্দেশ মুখ্যসচিবের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ জন্ম ও মৃত্যু শংসাপত্রে অনিয়মের অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকার বড় পদক্ষেপ নিল। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া SIR চলাকালীন বিভিন্ন জায়গায় ভুয়ো বা ভুল তথ্য দেওয়া শংসাপত্র ব্যবহারের অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার রাজ্যের সব জেলায় নথি যাচাই শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল (Manoj Agarwal)। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না, শুধু নথির সত্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

জন্ম-মৃত্যু শংসাপত্রে অনিয়মের অভিযোগে রাজ্যজুড়ে যাচাই অভিযান (Manoj Agarwal)

জন্ম ও মৃত্যু শংসাপত্রে জালিয়াতির অভিযোগ সামনে আসার পর রাজ্যজুড়ে ভেরিফিকেশন অভিযান শুরু হচ্ছে। মুখ্যসচিব মনোজ আগারওয়াল (Manoj Agarwal) জানিয়েছেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR চলাকালীন একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই বিভিন্ন জেলার রেজিস্টার খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যসচিব বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে প্রশাসন ও পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। অনেক ক্ষেত্রে নকল জন্ম শংসাপত্র ধরা পড়েছে বলেও দাবি তাঁর। অভিযোগ, নিয়ম মেনে কাজ হওয়ার কথা থাকলেও কিছু জায়গায় তা হয়নি। তাই এবার সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে।

তিনি (Manoj Agarwal) আরও জানান, জন্ম ও মৃত্যু শংসাপত্রের তথ্য স্ক্যান করা হচ্ছে শুধুমাত্র যাচাইয়ের জন্য। এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারও নথি বাতিল করা বা হয়রানি করার উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন তিনি। মনোজ আগারওয়ালের অভিযোগ, স্কুলে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজে অনেক ক্ষেত্রে ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রকৃত সুবিধাভোগীরাও সমস্যার মুখে পড়ছেন। তাই সমস্ত তথ্য সংগ্রহ করে স্ক্যান করা হবে এবং যাচাই শেষে রেজিস্টার ফেরত দেওয়া হবে।

মুখ্যসচিব (Manoj Agarwal) আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতি রোধ করা। যাচাইয়ের পুরো কাজ সরকারি আধিকারিকরাই করবেন। কোনও চুক্তিভিত্তিক কর্মীকে এই দায়িত্ব দেওয়া হবে না।

Amidst the West Bengal Election counting the CEO issues warning to prevent violence!

আরও পড়ুনঃ পুজোর আগেই পুলিশে ২০ হাজার নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের নির্দেশের পর ইতিমধ্যেই কয়েকটি জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে। বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে রেজিস্টার পরীক্ষা করা হচ্ছে। পুরসভা ও পঞ্চায়েতের নথিও খতিয়ে দেখা হচ্ছে। SIR চলাকালীন বেআইনিভাবে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর অভিযোগের সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, জেলার সমস্ত রেজিস্টার ধাপে ধাপে পরীক্ষা করা হবে। কোথাও কারচুপির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার (Manoj Agarwal)।