রাজ্যে শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা! কোন কোন রুটে চলবে? জানালেন পরিবহণমন্ত্রী

Published on:

Published on:

Arjun Singh announced Water Taxi services to be launched in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জলপথে যাতায়াত মানেই আর শুধু নৌকা কিংবা লঞ্চ নয়, এবার শুরু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি (Water Taxi) পরিষেবা। এবার এমনই ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। কোন কোন রুটে চলবে সেটাও জানিয়েছেন তিনি।

রাজ্যের দুই রুটে শুরু হচ্ছে ওয়াটার ট্যাক্সি | (Water Taxi)

শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটিপুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াটার ট্যাক্সি চালুর ঘোষণা করেন তিনি। সড়কপথের যানজট কমাতে ও চাপ হ্রাস করতে আপাতত রাজ্যের ২ রুটে ওয়াটার ট্যাক্সি শুরু হতে চলেছে।

আরও পড়ুনঃ বিতর্কের মাঝেই এল সুখবর! বকেয়া DA-র ৫০% অ্যাকাউন্টে ঢোকার সার্কুলার জারি রাজ্যে

অর্জুন বলেন, ওয়াটার ট্যাক্সির একটি রুট হবে ব্যারাকপুর থেকে বাবুঘাট ও আরেকটি হবে বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ। একইসঙ্গে দূরপাল্লার ভেসেল চালানোর কথাও ঘোষণা করেছেন তিনি।

ভারতে কেরলের কোচিতে সর্বপ্রথম ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। সেখানকার সাফল্য দেখে দেশের আরও ১৮টি শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রথম দফায় অযোধ্যা, বারাণসী, শ্রীনগর, গুয়াহাটি, প্রয়াগরাজ ও পাটনায় চালু হওয়ার কথা রয়েছে। তালিকায় ডিব্রুগড় ও তেজপুরের নামও আছে।

এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গেও ওয়াটার মেট্রো চালু করার পরিকল্পনা রয়েছে। এবার বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি জানালেন, রাজ্যের দুই রুটে শুরু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি পরিষেবা। কোন কোন রুট সেটাও জানিয়েছেন তিনি।

Water taxi

শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে জলপথে যাতায়াত করেন বহু মানুষ। সেক্ষেত্রে ওয়াটার ট্যাক্সি চালু হলে তাঁদের অনেকটা সুরাহা হবে। সেই সঙ্গেই সড়কপথে চাপ ও যানজট দু’টোই কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্যের পরিবহণক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে নতুন রাজ্য সরকার। সেই তালিকারই নতুন সংযোজন ওয়াটার ট্যাক্সি সংক্রান্ত ঘোষণা।