কল্যাণকে ‘সরিয়ে দিল’ SSC! নতুন আইনজীবী নিয়োগ কমিশনের, কারা দায়িত্ব পেলেন?

Published on:

Published on:

Kalyan Banerjee has been removed as SSC lawyer new lawyers appointed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির আর কোনও মামলায় সওয়াল করবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁকে ‘সরিয়ে’ নতুন আইনজীবী নিয়োগ করা হল। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসির (School Service Commission) মেয়াদ উত্তীর্ণ প্যানেল বিষয়ক একটি মামলার শুনানির সময় আইনজীবী বদলের বিষয়টি সামনে আসে। যদিও ‘সরিয়ে’ দেওয়া হয়েছে বলে মানতে চাননি কল্যাণ।

এসএসসির ‘সরিয়ে’ দেওয়া নিয়ে কী বলছেন কল্যাণ? | (Kalyan Banerjee)

সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই আইনজীবী বদল করেছে এসএসসি। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনজীবী সুনীত রায় তাঁর সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন। এদিকে কল্যাণের দাবি, তাঁকে সরানো হয়নি। পালাবদলের পর তিনি নিজেই রাজ্য ও এসএসসি সংক্রান্ত সব মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুনঃ ‘বিনোদনের চ্যানেল নয় আদালত’! শুনানির অডিও-ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

অভিজ্ঞ আইনজীবী তথা তৃণমূল সাংসদ বলেন, “৪ মে পর আমি রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের তরফে সকল মামলা থেকে সরে দাঁড়িয়েছি। আমায় সরানো হয়নি।“

এদিকে চলতি জুলাই মাসেই স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন তিনি। পরবর্তীতে মনোজ আগরওয়ালকে সেই দায়িত্ব দেওয়া হয়। এরপর দুষ্মন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সঙ্গেই এসএসসি চেয়ারম্যানেরও দায়িত্ব সামলাচ্ছেন। কমিশনের আইনজীবী বদলের সিদ্ধান্ত তাঁরই নেওয়া বলে খবর।

Kalyan Banerjee

এদিকে বর্তমানে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা আদালতে চলছে। এর আগে সেইসব মামলায় কমিশনের আইনজীবী হিসেবে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে তাঁকে আর সেই ভূমিকায় দেখা যাচ্ছিল না। এবার জানা গেল এসএসসির আইনজীবী বদলের কথা। এবার থেকে নতুন আইনজীবীরাই সব মামলায় কমিশনের হয়ে আদালতের সওয়াল করবেন। কল্যাণকে আর দেখা যাবে না।