শ্রাবণী মেলায় অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ ট্রেন, বড় ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

Published on:

Published on:

Indian Railways major update from northeast frontier
Follow

বাংলা হান্ট ডেস্ক: শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে এবার উত্তর-পূর্বক সীমান্তের রেলওয়ে কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার ও মনিহার মধ্যে স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন এই ট্রেনগুলির বিষয়ে বিস্তারিত তথ্য।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের বড় আপডেট (Indian Railways)

এই স্পেশাল ট্রেন গুলি বার্ষিক শ্রাবণী মেলার আগমন ঘটা হাজার হাজার ভক্ত, তীর্থযাত্রী ও ভ্রমণকারীদের সুবিধাজন ও আরামদায়কভাবে ভ্রমণের জন্য চালানোর ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন সে বিষয়ে তথ্য।

Indian Railways major update from northeast frontier

আরও পড়ুন: হাওড়া স্টেশন হচ্ছে আরও আধুনিক! নতুন প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন

এই মেলা উপলক্ষে ট্রেনের প্রথম জোড়া, ট্রেন নং. ০৭৫৪০/০৭৫৩৯ (কাটিহার – মনিহারী – কাটিহার) শ্রাবণী মেলা স্পেশাল, প্রত্যেক দিক থেকে ২২টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৭৫৪০, ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার ১৯:০০ ঘন্টায় কাটিহার থেকে রওনা দিয়ে ১৯:৪৫ ঘন্টায় মনিহারী পৌঁছাবে।

ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৩৯, ২৬ জুলাই থেকে ২৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ০৩:৩০ ঘন্টায় মনিহারী থেকে রওনা দিয়ে ০৪:১৫ ঘন্টায় কাটিহার পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেনটির মনসাহী ও মাহিয়ারপুরে স্টপেজ থাকবে।অতিরিক্তভাবে, ট্রেন নং. ০৭৫৪২/০৭৫৪১ (কাটিহার – মনিহারী – কাটিহার) শ্রাবণী মেলা স্পেশাল, প্রত্যেক দিক থেকে ৪টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৭৫৪২, ২৭ জুলাই থেকে ২০ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার ২০:৩০ ঘন্টায় কাটিহার থেকে রওনা দিয়ে ২১:১৫ ঘন্টায় মনিহারী পৌঁছাবে।

ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৭৫৪১, ২৮ জুলাই থেকে ২১ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ৫:১৫ ঘন্টায় মনিহারী থেকে রওনা দিয়ে ৬:০০ ঘন্টায় কাটিহার পৌঁছাবে (Indian Railways)।