আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড!

Published on:

Published on:

Ayushman Vaya Vandana Card New Rule for Senior Citizens
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। আর বর্তমানে চিকিৎসার খরচ এতটাই বেড়েছে যে অনেক প্রবীণ মানুষের পক্ষে সেই খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসার সুবিধা আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চালু করা হয়েছে ‘আয়ুষ্মান বয় বন্দনা কার্ড’ (Ayushman Vaya Vandana Card)। এই কার্ডের মাধ্যমে প্রবীণরা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন দেশের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে।

আয়ুষ্মান বয় বন্দনা কার্ড (Ayushman Vaya Vandana Card) কারা পাবেন, কী সুবিধা মিলবে?

বয়স্ক মানুষদের চিকিৎসার প্রয়োজন সাধারণত বেশি হয়। সেই কথা মাথায় রেখেই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর আওতায় ৭০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য আলাদা সুবিধা চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হল, এই সুবিধা পাওয়ার জন্য কোনও আয়ের শর্ত রাখা হয়নি। অর্থাৎ গরিব বা ধনী, সব প্রবীণ নাগরিকই এই সুবিধার (Ayushman Vaya Vandana Card) আওতায় আসতে পারবেন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি এমপ্যানেলড হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। চিকিৎসার খরচ সরাসরি প্রকল্পের আওতায় মেটানো হবে বলে রোগী বা তাঁর পরিবারের আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন হবে না। তবে যাঁদের আগে থেকেই আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, তাঁদের নতুন কার্ড না থাকলেও চিকিৎসার সুবিধা বন্ধ হবে না। একইভাবে যাঁদের ব্যক্তিগত স্বাস্থ্যবিমা রয়েছে বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে, তাঁরাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

এই কার্ডের (Ayushman Vaya Vandana Card) জন্য আবেদন করা যাবে আয়ুষ্মান ভারত মোবাইল অ্যাপের মাধ্যমে। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়েও আবেদন করা যাবে।

Ayushman Bharat know 7 important things about the card

আরও পড়ুনঃ ধর্মতলার অশান্তির পর বড় পদক্ষেপ, রুজু ৬ মামলা, নিট কাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্টে যুক্ত কলকাতা হাই কোর্টও

আবেদনের সময় আধার যাচাই করা হবে। তাই আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। সমস্ত তথ্য ও নথি যাচাইয়ের পর আবেদনকারীর নামে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড (Ayushman Vaya Vandana Card) তৈরি করা হবে। এরপর সেই কার্ড ব্যবহার করেই তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।