পেট্রোল-ডিজেলে মিলল স্বস্তি! রান্নার গ্যাসের লেটেস্ট রেট জানুন এক নজরে

Published on:

Published on:

Fuel and LPG Price Check today's rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনের মতন আজও সরকারি তেল সংস্থাগুলি সকালবেলা পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে। যেখানে মঙ্গলবার গাড়ি নিয়ে বেরোনোর আগেই অবশ্যই এই দামের আপডেটের ওপরে নজর রাখুন। স্বস্তির খবর এটাই জুলাই মাসের শেষ এর দিকে পেট্রোল ও ডিজেলের দামে কোন পরিবর্তন হয়নি। অর্থাৎ গ্রাহকেরা আজ পুরনো দরেই জ্বালানি পাবে। তাই একনজরে দেখে নিন আজকের লেটেস্ট দর (Fuel and LPG Price)।

আজকের জ্বালানির দাম জেনে নিন (Fuel and LPG Price)

প্রতিটি শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেস প্রাইস সারা দেশে প্রায় একই থাকে। তবে রাজ্য সরকারগুলির দ্বারা আরোপিত ভ্যাট স্থানীয় কর ও পরিবহন খরচ আলাদা হওয়ায় প্রতিটি শহরের দাম পরিবর্তিত হয় জ্বালানির। এই কারণে দিল্লি মুম্বাই কলকাতা সহ চেন্নাইয়ে জ্বালানির দাম এক রকম হয় না (Fuel and LPG Price)।

Fuel and LPG Price Check today's rate

আরও পড়ুন: অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা! মাসে ২৩ হাজার টাকার পেনশন দেবে LIC-এর এই স্কিম

অপরদিকে আপনি যদি আপনার শহরে পেট্রোল ডিজেল এ সর্বোচ্চ দাম জানতে চান তাহলে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা মোবাইল ব্যবহার করে আপনি জানতে পারবেন বর্তমান রেট।

পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দর টাকা ও ডলারের বিনিময় হার এবং সরকারি করের উপর নির্ভর করে থাকে। বর্তমানে দাম স্থিতিশীল রয়েছে। কিন্তু যদি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের ওঠানামা হয়, তাহলে আগামী দিনে অভ্যন্তরীণ জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে।

তবে প্রতি মাসের প্রথম দিন , ১ তারিখে, রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে ১ অগাস্টও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তবে এই দাম অপরিবর্তিত রাখতে পারে তেল বিপণন কোম্পানিগুলি (Fuel and LPG Price)।