গ্রামে গ্রামে আর থমকে থাকবে না কাজ! গ্রামোন্নয়নের কাজে গতি আনতে বিরাট পদক্ষেপ রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal changes several BDO of many districts
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের গ্রামে গ্রামে থমকে থাকা কাজ এগোতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। গ্রামোন্নয়নের কাজে গতি আনতে প্রশাসনের নিচু স্তরে রদবদল শুরু হল। একসঙ্গে ৯৯ জন বিডিওকে (BDO) সরিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

গ্রামোন্নয়নের কাজে গতি আনতে বড় পদক্ষেপ রাজ্যের | (Government of West Bengal)

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের কাজ থমকে রয়েছে। অনেক জায়গায় প্রধান, উপপ্রধানদের দেখা মিলছে না বলে অভিযোগ। এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার বড় পদক্ষেপ নিল রাজ্য।

আরও পড়ুনঃ কাটমানি, সিন্ডিকেট অতীত! রাজ্যবাসীর জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য জুড়ে ৯৯ জন বিডিওকে বদল করা হচ্ছে। এবার বিভিন্ন ব্লকে বিডিও করে পাঠানো হচ্ছে ২০১৮ থেকে ২০২৫ সালের ব্যাচের একদল তরুণ আধিকারিককে।

এদিকে বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল হলেও পঞ্চায়েতগুলি এখনও খাতায়-কলমে তৃণমূলের দখলে রয়েছে। এই পরিস্থিতিতে কোথাও পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা ইস্তফা দিয়েছেন, কোথাও আবার তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় রাজ্যের বহু পঞ্চায়েতের কাজ থমকে গিয়েছে, তৈরি হয়েছে অচলাবস্থা।

এই সমস্যা দূর করতে ইতিমধ্যেই পঞ্চায়েত ব্যবস্থায় বড়সড় বদল আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় সংশোধনী বিল পাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, পঞ্চায়েতের কাজে পঞ্চায়েত প্রধানরা আর সিগনেটরি অথরিটি থাকবেন না। সেই জায়গায় দায়িত্ব পাবেন সরকারি আধিকারিকরা।

Government of West Bengal

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিডিওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিধানসভায় পাশ হওয়া সংশোধনী বিল যদি আইনে পরিণত হয়, তাহলে প্রশাসনিক কাজের ক্ষেত্রে পঞ্চায়েত স্তরের আধিকারিকদের বিডিওদের দরকার হবে। ফলে কাজের গতি বজায় রাখার জন্য দুই পক্ষের সমন্বয় অত্যন্ত জরুরি।

এই পরিস্থিতিতে গ্রামোন্নয়নের কাজে গতি আনতে বিডিও স্তরে রদবদল শুরু করল রাজ্য সরকার। এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ।