পাল্টে যাবে রাজ্যের রাস্তাঘাটের চেহারা! বেহাল রাস্তা মেরামতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari gives deadline to complete road repair works
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে বেহাল রাস্তাঘাট মেরামতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। এবার কাজ শেষের জন্য ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নবান্ন সভাঘরে প্রত্যেক দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই এই নির্দেশ দেন।

বেহাল রাস্তা মেরামতের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী | (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামত করতে হবে। এর জন্য আগামী ৩০ অক্টোবর অবধি ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই সময়কালের মধ্যে কলকাতা থেকে শুরু করে জেলার সব বেহাল রাস্তা সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করে তুলতে হবে। এই মর্মে সংশ্লিষ্ট দফতরগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভালো রেজাল্ট করলেই স্কুটি দেবে সরকার! রানি লক্ষ্মীবাই যোজনা কারা পাবেন জানুন

খারাপ রাস্তা সংস্কারের কাজ যাতে কোনও রকম জটিলতায় আটকে না থাকে সেই জন্য যৌথ উদ্যোগের কথা বলেন শুভেন্দু। মূলত পৌর ও নগরোন্নয়ন দফতর, পূর্ত দফতর ও পঞ্চায়েত দফতরকে অবিলম্বে মাঠে নেমে কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বর্ষা মিটলেই যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও ব্লকের ভিতরকার খারাপ রাস্তা মেরামতির কাজ শেষ করতে হবে। সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Suvendu Adhikari gives deadline to complete road repair works

এছাড়া সূত্রের খবর, এদিন বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়েও বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিবদের তিনি বলেন, রাজ্যের বিশেষ অগ্রাধিকারের তালিকায় থাকা একাধিক প্রকল্পের কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করতে হবে। অন্নপূর্ণা যোজনা, ভিবি জি রাম জি, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, আয়ুষ্মান ভারতের কাজে গতি আনতে বলা হয়েছে বলে খবর।

রাজ্যের সাধারণ মানুষ এই সরকারি প্রকল্পগুলির সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই কারণেই এদিন নবান্ন সভাঘরের বৈঠক থেকে বিভিন্ন দফতরের সচিবদের বড় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।